৩১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহীতে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান

রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভ্রাম্যমাণ এ সংগীত অনুষ্ঠানের উদ্বোধন করেন।

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার অংশ হিসেবে রাজশাহী জেলা তথ্য অফিস ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নগরীর উপশহরে দপ্তরটির কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভ্রাম্যমাণ এ সংগীত অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

আরও পড়ুনঃ   ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির মাংস নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইয়ের প্রাণ নিল ছোট দুই ভাই

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী। এ সময় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন, পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ সহ জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির প্রচারে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান নতুন মাত্রা যোগ করবে। শিল্পীরা ভোটারদের সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে গানে গানে বিভিন্ন বার্তা প্রচার করবে। একই সাথে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণ বিধিও প্রচার করবে।

আরও পড়ুনঃ   দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোটের বিকল্প নেই- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

দিনব্যাপী এ আয়োজনে শিল্পীরা মহানগর ও সংলগ্ন উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে বিষয়ভিত্তিক সংগীত পরিবেশন করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫

১

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

২

হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

৩

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর

৪

ফুটপাত দখলমুক্ত করে হকারদের পুনর্বাসন করা হবে : রাসিক প্রশাসক

৫

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

৬

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

৭

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৮

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৯

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

১০

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

১১

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

১২

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

১৩

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

১৪

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১৫

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৬

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১৭

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৯

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

২০

Design & Developed by: BD IT HOST