২৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতে ২য় দফার ভোটগ্রহণ চলছে, রাহুলের পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দফায় শতাধিক আসনে ভোটগ্রহণ হলেও দ্বিতীয় দফায় হচ্ছে ৮৮টি আসনে।

অর্থাৎ দ্বিতীয় দফায় ভারতজুড়ে ১৩ রাজ্যের ৮৮টি আসনে ভোটগ্রহণ চলছে। শুক্রবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, শুক্রবার দ্বিতীয় দফার ভোটে একাধিক ‘হেভিওয়েট’ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। নিঃসন্দেহে এর মধ্যে প্রথম নাম রাহুল গান্ধীর। ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় এই নেতা দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ওয়ানাড থেকে প্রার্থী হয়েছেন।

এই আসনে তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে কে সুরেন্দ্রনকে। অন্যদিকে সিপিআইয়ের অ্যানি রাজাও রয়েছেন তার বিরুদ্ধে লড়াইয়ে। জোরদার লড়াই হতে পারে এবার কেরালার এই আসনে।

আরও পড়ুনঃ   ৪০৮ আরোহী নিয়ে ভারতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

ওয়ানাডের পরই রয়েছে তিরুবনন্তপুরম আসনটি। এখানে কংগ্রেসের প্রার্থী শশী থারুর। বিজেপির রাজীব চন্দ্রশেখরের সঙ্গে জোর লড়াই এবার। রয়েছে উত্তর প্রদেশের মথুরা, মেরুট। মেরুটে এবার বিজেপি প্রার্থী করেছে ‘রাম’কে।

রামায়ণ ধারাবাহিকের অতি জনপ্রিয় মুখ অরুণ গোভিলকে এবার ভোটের ময়দানে নামিয়েছে বিজেপি। মূল দুই প্রতিদ্বন্দ্বী সপার সুনীতা বর্মা ও বসপার দেবব্রত কুমার ত্যাগী।

মেরুট থেকে নজর মথুরার দিকে গেলেই সেখানে বিজেপির তারকা প্রার্থী হেমা মালিনী। এই আসনেরই সংসদ সদস্য তিনি। বসপার সুরেশ সিং ও কংগ্রেসের মুকেশ ধনগর তার মূল প্রতিদ্বন্দ্বি। রাজস্থানের দুই আসনেও ভোট দ্বিতীয় দফায়। কোটা ও ঝালাওয়াড়। কোটায় প্রার্থী ওম বিড়লা। ঝালাওয়াড়ে প্রার্থী বসুন্ধরা রাজের ছেলে দুষ্মন্ত সিং।

পশ্চিমবঙ্গের তিন আসনে এদিন নির্বাচন। আসন তিনটি হচ্ছে- দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ। পাহাড়ে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারে কি না সেটাই দেখার। এবারও রাজু বিস্তাকে প্রার্থী করেছে বিজেপি।

আরও পড়ুনঃ   বিক্ষোভে উত্তাল কেনিয়ার সংসদ ভবনে আগুন, গুলিতে নিহত অন্তত ১০

অন্যদিকে বালুরঘাট আসনও ‘হেভিওয়েট’। এ আসনটি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আসন।

এর আগে, লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। সেই পর্বে মোট ২১টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ১০২ টি কেন্দ্রে লড়াই হয়। প্রথম দফায় মোট ভোটার ছিল ১৬ দশমিক ৬৩ কোটি।

এছাড়া প্রথম দফায় দেশটির তামিলনাড়ুর ৩৯টি, রাজস্থানের ১২ টি, উত্তর প্রদেশের ৮ টি, মধ্যপ্রদেশের ৬টি, উত্তরাখণ্ডের ৫টি, মহারাষ্ট্রের ৫টি, আসামের ৫টি, বিহারের ৪টি, পশ্চিমবঙ্গের ৩ টি আসনে ভোটগ্রহণ হয়।

এর পাশাপাশি অরুণাচল প্রদেশ, মণিপুর ও মেঘালয়ে দুই করে আসনে, ছত্রিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পদুচেরি ও জম্মু-কাশ্মিরের একটি করে আসনে প্রার্থীদের মধ্যে লড়াই হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

২

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৩

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৪

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৫

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

৬

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৭

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

৮

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

৯

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১০

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১২

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৩

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৪

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৫

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

১৬

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৭

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

১৮

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

১৯

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

২০

Design & Developed by: BD IT HOST