২০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতে গিয়ে নিখোঁজ এমপি, সর্বশেষ লোকেশন মুজাফফারাবাদ

অনলাইন ডেস্ক : চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার। এ বিষয়ে ভারতীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের বরাত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীটি জানিয়েছে, নিখোঁজ আনোয়ারুল আজিম আনারের ভারতীয় নম্বরের সর্বশেষ লোকেশন মুজাফফারাবাদে, অর্থাৎ বিহারের দিকে।

রোববার (১৯ মে) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের তিনবারের এমপি আনোয়ারুল আজিম আনার গত ১২ মে দর্শনার গেদে সীমান্ত দিয়ে কলকাতায় যান। কলকাতায় গোপাল নামে পরিচিত একজনের বাসায় ওঠেন। পরদিন ১৩ মে সকালে নাস্তা করে ওই বাসা থেকে বেরিয়ে যান। সেদিন সন্ধ্যায় কলকাতায় গোপালের বাসায় ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি।

আরও পড়ুনঃ   সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে : শ্রম উপদেষ্টা

তিনি আরও বলেন, তখন থেকেই তার মেয়ে ও এপিএস তার মোবাইলে যোগাযোগ করেন। কিন্তু তারা যোগাযোগ করতে ব্যর্থ হন। এমপির মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আসছে… বলা হচ্ছে, তিনি দিল্লীতে আছেন, ওমুক-তমুকের সঙ্গে দেখা হবে। কিন্তু মেসেজগুলো এমপির পরিবার বিশ্বাস করছে না।

হারুন অর রশীদ বলেন, আমি বিষয়টি দুইদিন আগে জানতে পারি। ভারতীয় একজন ভদ্রলোক এমপিরও পরিচিত, তিনি আমাকে টেলিফোন করে তার (আনোয়ারুল আজিম আনার) বিষয়টি জানান। জানার পর ভারতীয় গোয়েন্দা সংস্থা এসটিএফের সঙ্গে যোগাযোগ করি। ভারতীয় পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।

ডিবি প্রধান বলেন, এমপির একটি বাংলাদেশি ও আরেকটি ভারতীয় নম্বর ছিল। ১৬ মে সকাল ৭টার দিকে এমপির নম্বর থেকে দুটি ফোন আসে। একটি আসে এমপির এপিএসের নম্বরে, আরেকটি ফোন আসে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নম্বরে। কিন্তু তখন দুজনের কেউই টেলিফোন ধরতে পারেননি।

আরও পড়ুনঃ   রাজশাহী অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট

তিনি বলেন, ভারতীয় পুলিশের সহযোগিতায় জানতে পেরেছি, সংসদ সদস্যের ভারতীয় নম্বরের লোকেশন মুজাফফারাবাদ, অর্থাৎ বিহারের দিকে। সবকিছু মিলিয়ে আমরাও খোঁজ-খবর রাখছি। তার মেয়ে এসেছেন আমাদের কাছে। তার নম্বরটি মাঝে মাঝে খুলছেন আবার মাঝে মাঝে বন্ধ করছেন। কারা কাজটি করছেন, তিনি কোনো ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন কি না… সবকিছুই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিনিয়ত ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে।

প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ আসনে তিনবার নির্বাচিত এমপি আনোয়ারুল আজিম আনার কানের চিকিৎসার জন্য গত ১২ মে ভারতে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST