২০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক

অনলাইন ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার বেলা ১২টার দিকে হঠাৎ চ্যানেলে বিচার কাজের লাইভস্ট্রিমিংয়ের চিত্র মুছে গিয়ে যুক্তরাষ্ট্রের ‘রিপল ল্যাবস’ নামে একটি সংস্থার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিজ্ঞাপনী ভিডিয়ো আসা শুরু করে।

সুপ্রিম কোর্টের এই চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার শুনানির সরাসরি সম্প্রচার চলে। সম্প্রতি আরজি কর মামলার শুনানির সরাসরি সম্প্রচার করা হয়েছে এই চ্যানেলের মাধ্যমেই।

আরও পড়ুনঃ   ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

সুপ্রিম কোর্টের এই চ্যানেলে গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানির সরাসরি সম্প্রচার চলে। আদালতের একটি সূত্র জানিয়েছে, হ্যাক্‌ড হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপাপতত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। সেই শুনানির সরাসরি সম্প্রচার হচ্ছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের কাছে আবেদন করেন, শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হোক।

আরও পড়ুনঃ   ভিডিও: সৌদিতে ব্যাপক বৃষ্টিপাতে ভূমিধস

তবে রাজ্যের সেই আবেদন মঞ্জুর করেনি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না।

প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘‘আমরা শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারব না। এটি জনস্বার্থ মামলা, ‘ওপেন কোর্ট’-এ শুনানি হচ্ছে। আপনাদের বিষয়টি আমরা দেখব।’’

তারপর আজ সর্বোচ্চ আদালতের ইউটিউব চ্যানেল হ্যাকের ঘটনা ঘটল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST