২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত ভিডিও ফাঁস, মুখ খুললেন টিকটক তারকা

অনলাইন ডেস্ক : অশ্লীল ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনায় পাকিস্তানি টিকটক তারকা মিনাহিল মালিক। সম্প্রতি অনলাইনে তার নামে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে, মিনাহিল মালিককে একটি ঘরে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে।

এর পরপরই এই টিকটকারের কিছু আপত্তিকর ছবিও অনলাইনে ছড়িয়ে পড়ে। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মিনাহিল মালিক। ইন্টারনেটে রীতিমতো ট্রেন্ডিংয়ে উঠে যায় তার নাম।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদনের খবর অনুসারে, টিকটকার মিনাহিল মালিকের ব্যক্তিগত ভিডিওগুলো তিনি নিজেই ফাঁস করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। এ টিকটক তারকা ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে জানিয়েছেন, অনলাইনে ফাঁস হওয়া ভিডিওগুলো ভুয়া।

আরও পড়ুনঃ   ‘শাকিব খানের বিয়ে’ নিশ্চুপ অপু বিশ্বাস

এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এআইএ) কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

মিনাহিলের দাবি, ওই ভিডিও কাটাছেঁড়া করে বানানো। এই টিকটক তারকা জানান, তিনি ও তার পরিবার এই ঘটনায় অবসাদের শিকার হয়েছেন। অভিযুক্তদের উদ্দেশে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।

আরও পড়ুনঃ   ‘সাফল্য আসবে যাবে, এটা চিরস্থায়ী নয়’

এদিকে নেটিজেনরা বলছেন, এই পাকিস্তানি টিকটকার নিজেই ভিডিওগুলো ফাঁস করেছেন। যেন আলোচনায় আসতে পারেন।

তাদের দাবি, ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্ল্যাটের মাধ্যমে কিছু সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছিলেন মিনাহিল মালিক। এরপরই সেগুলো ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে যায়।

তবে মিনহাল এমন তথ্য মিথ্যা দাবি করে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST