২০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোলে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু’ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার বাসিন্দা, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে আক্রান্ত হয়ে শনিবার সকালে তিনি বেনাপোল পৌর সভার সাত নম্বর ওয়ার্ডের গাজীপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সাদামাঠা জীবনের অধিকারী, মিষ্টভাষী ও সদালাপী। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা ও এলাকাবাসীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুনঃ   খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে

বিকাল আছর বাদ নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা অনুষ্ঠিত হয়। পরে গাজীপুর গণকবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক কাজী নাজিব হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়াসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, দুই মাস পর উদ্ধার

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা দীন ইসলাম দীনু মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরাম।

সহযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আলী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৪

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৬

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৭

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৯

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১০

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১১

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১২

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৪

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৫

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৬

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৭

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৯

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

২০

Design & Developed by: BD IT HOST