৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘বিস্ময়বালক’কে নিয়ে উভয় সংকটে রিয়াল

অনলাইন ডেস্ক : বয়স ১৮ হওয়ার আগেই তাকে কিনে রেখেছিল রিয়াল মাদ্রিদ। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে দুর্দান্ত নৈপুণ্যের জন্য পেয়েছিলেন বিস্ময়বালকের খেতাব। কিন্তু রিয়াল মাদ্রিদে এসে সেই নৈপুণ্য দেখাতে পারেননি। লস ব্ল্যাঙ্কোসদের তারার ভিড়ে ম্লান ছিলেন এন্ড্রিক ফেলিপে। কার্লো আনচেলত্তির অধীনে সেভাবে সুযোগ পাননি তিনি। নতুন কোচ জাবি আলোনসোর দলেও ভবিষ্যৎ অনিশ্চিত।

ক্লাব বিশ্বকাপে গঞ্জালো গার্সিয়ার উত্থানে এন্ড্রিকের সুযোগ আরও কমে এসেছে। এমন অবস্থায় রিয়ালে থাকা হবে তো এই ব্রাজিলিয়ানের?

রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসোর দলে এমবাপ্পে ও ভিনিসিয়ুসের সঙ্গে আক্রমণভাগের মূল খেলোয়াড় হতে পারেন ক্লাব বিশ্বকাপে আলো ছড়ানো গঞ্জালো গার্সিয়া বা চলতি মৌসুমে যোগ দেওয়া ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এন্ড্রিক বিবেচনায় থাকবেন এদের পরে। ফলে প্রথম একাদশে তিনি যে খুব বেশি সুযোগ পাবেন না সেটা মোটামুটি নিশ্চিত।

আরও পড়ুনঃ   দেশে ইসলামি আদর্শের মানবাধিকার চর্চা করতে হবে

এ কারণে নিয়মিত খেলার সুযোগ করে দিতে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে ধারে অন্য ক্লাবে খেলতে পাঠানোর কথা ভাবছিল রিয়াল। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে তিয়েম্পো দে লুয়েগো এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি দলবদলে রিয়াল মাদ্রিদ ছাড়ার দ্বারপ্রান্তে ছিলেন এন্ড্রিক। লা লিগার আরেক ক্লাব রিয়াল সোসিয়েদাদ এই ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ানকে ধারে দলে ভেড়ানোর জন্য আলোচনা শুরু করেছিল।

বাস্ক অঞ্চলের ক্লাবটিতে যোগ দেওয়ার ব্যাপারে এন্ড্রিক ও রিয়াল মাদ্রিদ উভয়ই সম্মত হয়েছিল। তাকে ধারে দলে ভেড়ানোর প্রস্তাব ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়ই দিয়েছিল রিয়াল সোসিয়েদাদ। শেষ পর্যন্ত চুক্তি হলে এক বছরের জন্য ক্লাবটিতে যোগ দিতেন এই ১৯ বছর বয়সী। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই চুক্তি ভেস্তে গেছে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

মূলত ক্লাব বিশ্বকাপ চলাকালীন এন্ড্রিক হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়লে সোসিয়েদাদ চুক্তির আলাপ থেকে সরে আসে। এই চুক্তি ভেস্তে যাওয়ার পর আপাতত এন্ড্রিক আর ক্লাব ছাড়ছেন না। একদিকে দলে সুযোগ দিতে পারছে না, অন্যদিকে অন্য ক্লাবেও এই ফরোয়ার্ডকে পাঠাতে পারছে না রিয়াল। ক্লাবটির বিশ্বাস, এই মৌসুমে সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন এই ব্রাজিলিয়ান। আপাতত ইনজুরি থেকে সেরে ওঠার মিশনে থাকা এন্ড্রিক আগামী সেপ্টেম্বর নাগাদ মাঠে ফিরতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST