৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিবি সভাপতির দুর্ব্যবহার, বোর্ড ছাড়ার ইঙ্গিত ফাহিমের

অনলাইন ডেস্ক : মাঠে রানের উৎসব মন ভরাচ্ছে খেলা দেখতে আসা দর্শকদের। কিন্তু খেলার আগে পর্যন্ত বাকি সব ইস্যুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে ব্যাপক সমালোচনা। টিকিট না পেয়ে গেইট ভেঙেছেন দর্শকরা। হয়েছে ভাংচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা। আবার প্রেসিডেন্সিয়াল বক্সে বিসিবি সভাপতির সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তার দুর্ব্যবহার– সবই দেখা গিয়েছে বিপিএলের প্রথম পর্বে।

বিপিএল সিলেটে চলে গেলেও বিতর্কটা যেন রেখে গেছে ঢাকাতেই। এবারে অভিযোগের তির বিসিবি সভাপতি ফারুক আহমেদের দিকে। বোর্ডের আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এসেছে তার প্রতি। দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে পরিচালক ফাহিম স্বীকার করেছেন বিষয়টি।

আরও পড়ুনঃ   ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন জরুরি : রিজওয়ানা

ঠিক কী বলেছিলেন বোর্ড সভাপতি, সেটা অবশ্য ক্যামেরার সামনে প্রকাশ করেননি দেশের এই বর্ষীয়ান কোচ ও ক্রিকেট সংগঠক। ‘ওরকম একটা মন্তব্য… আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’

নাজমুল ফাহিমের ভাষ্য, ‘আমি জানিনা কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল।’

আরও পড়ুনঃ   বৃহত্তর স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

এমনকি বোর্ড থেকে সরে যাওয়ার কথাও সেই টিভি চ্যানেলের সামনে বলেছেন নাজমুল আবেদিন ফাহিম, ‘আমার মাঝেমাঝে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তারচে ভালো বাইরে থাকা।’

আলাপের এক পর্যায়ে বোর্ডে কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা পাওয়া না পাওয়ার কথাও তুলেছেন তামিম-সাকিবদের গুরু ফাহিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST