১৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক : বিশ্ব ফুটবলে অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল। নেইমার জুনিয়র-ভিনিসিয়ুসদের পায়ের জাদুতে মাতে পুরো দুনিয়ার ফুটবল প্রেমীরা। হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসাওদের মাঠের লড়াই। ফুটবলে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ক্রিকেটটাও খেলে।

এমনকি ব্রাজিলে নারী ক্রিকেটও নিয়মিত হয়। এবার তারা অংশ নিয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও। আমেরিকা অঞ্চল থেকে বাছাই পর্বে খেলছে ব্রাজিল।

আজ রোববার (১৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় কানাডা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে।

আরও পড়ুনঃ   বাংলাদেশের খেলা মাঠে বসে দেখতে মানতে হবে যেসব নির্দেশনা

এই আসরে তাদের পঞ্চম ম্যাচ এটি। আগের চার ম্যাচে এক জয়ের বিপরীতে তিন হার ব্রাজিলের। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে চতুর্থ স্থানে আছে তারা। ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার পথ ব্রাজিলের থেকে অনেকটা দূরে সরে গেছে।

এদিকে ভিন্ন ম্যাচে আজ মাঠে নামছে আর্জেন্টিনা নারী ক্রিকেট দলও। বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে বারোটায় যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে।

আরও পড়ুনঃ   রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় আছে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এ অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। সে দৌড়ে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST