১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ব্রাজিলের

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। নতুন ফরম্যাট অনুসারে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্রাজিলকে কোনো বেগ পেতে হয়নি। যদিও ২০২২ কাতার বিশ্বকাপের পর তাদের পারফরম্যান্সের গ্রাফটা হতাশার ও ফর্ম অধারাবাহিক। ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় জায়গা করে নিলেও এবার ব্রাজিলের পারফরম্যান্স নিজেদের বাছাইপর্বের ইতিহাসে সবচেয়ে খারাপ।

আজ (বুধবার) ভোরে প্রতিপক্ষ বলিভিয়ার মাঠে শেষ বাছাইয়ের ম্যাচ খেলেছে কার্লো আনচেলত্তির দল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতায় খেলতে গিয়ে বেশ হিমশিম খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ছন্দহীন খেলায় কার্যকর আক্রমণ তো করতেই পারেনি, ‍উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গুইমারেস প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করায় পেনাল্টি পায় বলিভিয়া। স্পট কিকে তাদের এগিয়ে দেন মিগুয়েল আনহেল টারসেরোস। সেই গোলই ১-০ ব্যবধানে ব্রাজিলের হার নিশ্চিত করে।

এর আগের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারানোর পর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট টেবিলে দুইয়ে ছিল ব্রাজিল। তবে আজ হেরে তারা পাঁচে নেমে গেছে। বাছাইপর্ব শেষে ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে সেলেসাওদের পয়েন্ট ২৮। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় যথাক্রমে তিন-চারে রয়েছে কলম্বিয়া ও উরুগুয়ে। শীর্ষে থাকা আর্জেন্টিনা ৩৮ ও দুই নম্বর দল ইকুয়েডরের ২৯ পয়েন্ট।

আরও পড়ুনঃ   “মাত্র ২ ঘণ্টায় হারানো মোটরসাইকেল উদ্ধার”

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে ৫১ শতাংশ সফলতা পেয়েছে ব্রাজিল। যা তাদের বাছাইয়ের ইতিহাসে সর্বনিম্ন। ৫৫.৬ শতাংশ সাফল্য ছিল ২০০২ বিশ্বকাপের আগে। যদিও ওই আসরেই ব্রাজিল নিজেদের পঞ্চম ও শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল। পুরোনো ফরম্যাট অনুযায়ী পঞ্চম স্থানে থাকা মানে প্লে-অফ খেলতে হতো ব্রাজিলকে। তবে নতুন নিয়মে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে উঠেছে, তাই কোনো ঝুঁকি ছাড়াই মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।

আরও পড়ুনঃ   রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাঁচের মতো স্বচ্ছ ঘর করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্রাজিলকে সদ্য সমাপ্ত বাছাইপর্বে নানা বিপর্যয় ও কোচের বারবার পরিবর্তনের মতো বিষয়গুলো সামলাতে হয়েছে। তিতে পরবর্তী অধ্যায়ে ফার্নান্দো দিনিজ ও দরিভাল জুনিয়ররা দলটির কোচিংয়ে এলেও কাঙ্ক্ষিত ফর্ম ফেরাতে পারেননি। অবশেষে নিজেদের ইতিহাসে স্থায়ীভাবে বিদেশি কোচ হিসেবে নিয়োগ পান কার্লো আনচেলত্তি। গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ ব্যবধানের হার ছিল বাছাইপর্বে ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়। ইতিহাসে তারা প্রথমবার নিজেদের মাঠে হেরেছে।

১৯৯৬ সাল থেকে বর্তমান ফরম্যাটে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ দল একে অপরের সঙ্গে হোম-অ্যাওয়ে ম্যাচ খেলে আসছে। এর আগে ব্রাজিল কখনও ৩০ পয়েন্টের নিচে নামেনি। ২০০২ বিশ্বকাপের বাছাইয়ে ৩০ পয়েন্ট নিয়ে বেশ কষ্টসাধ্য প্রচেষ্টায় যোগ্যতা অর্জন করেছিল, যদিও শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ও জাপানে বিশ্বকাপ জিতেছিল সেলেসাও শিবির। মাঝে ২০১৪ বিশ্বকাপের আয়োজক হওয়ায় ব্রাজিলকে বাছাইপর্ব খেলতে হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST