১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের ৪ দিনের মাথায় স্ত্রীর মৃত্যু, পলাতক স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : নাটোরের সিংড়ায় বিয়ের চারদিনের মাথায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় পলাতক স্বামী আজমল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‍্যাব ক্যাম্পের কমান্ডার রায়হান শফিক।

এর আগে রোববার দিবাগত রাত ১টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর থেকে আজমল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব।

আজমল হোসেন সিংড়া উপজেলার বাইগুণি গ্রামের মো. মওলা শেখের ছেলে। নিহত নববধূ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাপিলা গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

আরও পড়ুনঃ   ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

কোম্পানি কমান্ডার রায়হান শফিক জানান, আজমলের সঙ্গে নুপুরের মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ৩ এপ্রিল রাতে আজমলের বাড়ি-ঘর দেখতে আসে নুপুর। সেদিনই তাদের স্থানীয়ভাবে বিয়ে হয়। এরপর ৭ এপ্রিল ভোরে মারা যায় নুপুর। তখন আজমল নুপুরের পরিবারকে জানায়, নুপুরের ওপর ভূত আছর করেছে। সে ঘরের বিভিন্ন আসবাবপত্রের সঙ্গে ধাক্কাধাক্কি করে নিজেকে আহত করে। এসব বলে আত্মগোপনে চলে যায় আজমল।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে সাকিবকে নিয়ে প্রিয় জায়গায় শিশির

পরবর্তীতে মেয়ের শরীরে আঘাত চিহ্ন দেখে নুপুরের বাবা লুৎফর রহমান বাদী হয়ে আজমলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

রায়হান শফিক আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৫ নাটোর তদন্ত শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আজমল হোসেনকে বগুড়া জেলার শাজাহানপুর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST