১৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণের মূলহোতা সোহেল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মূলহোতা আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভিকটিম ২৫ বছর বয়সী এক যুবতী। ফেসবুকের মাধ্যমে আসামি সোহেল রানার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে আসামি তাকে বিয়ের আশ্বাস দিয়ে রাজশাহী শহরে আসতে প্রলুব্ধ করে। গত ১৭ আগস্ট ভিকটিম রাজশাহীতে এলে সকাল আনুমানিক ১১টা থেকে দুপুর ২টার মধ্যে রাজপাড়া থানাধীন লক্ষীপুর ওয়ানল্যাবে হোটেলের তৃতীয় তলায় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনার পর বিয়ে না করেই আসামি পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   চারঘাট মডেলথানা পুলিশ কর্তৃক ৬২কেজি গাঁজা-সহ গ্রেফতার: ১

পরবর্তীতে নিরুপায় হয়ে ভিকটিম রাজপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে র‍্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে লক্ষীপুর মোড় এলাকা থেকে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সোহেল রানা (৩২) কে গ্রেপ্তার করে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামাটোলা মনাকষা গ্রামের মো. আবু বক্করের ছেলে।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে মহান শহীদ ও মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি তার অপরাধের সত্যতা স্বীকার করেছে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

২

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৩

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৪

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৫

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

৬

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৭

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৮

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

৯

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১০

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১২

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৩

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৪

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১৬

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৭

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৮

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১৯

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST