৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিপিএলে সিলেটপর্বের টিকিট বিক্রি শুরু, মূল্য-স্থান ঘোষণা

অনলাইন ডেস্ক : নির্বিঘ্নে শুরু করা যায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। টিকিটমূল্য–স্থান নির্ধারণে দেরি এবং এরপর ব্যাংক ও বুথে টিকিট না পাওয়াকে কেন্দ্র করে ঢাকাপর্বে দর্শকদের আন্দোলনের মুখে পড়তে হয়েছে বিসিবিকে। আগামীকাল (সোমবার) থেকে শুরু বিপিএলের সিলেটপর্ব। যার জন্য গতকাল (শনিবার) বিকেল থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে।

অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে বিসিবি। যেখানে টিকিটমূল্য ও প্রাপ্তির স্থানও উল্লেখ করা হয়েছে। ঢাকার মতো সিলেটের ম্যাচগুলোরও অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে প্রথমে। অনলাইনে টিকিট মিলবে এই ঠিকানায়। যেখানে গতকাল বিকেল থেকেই বিপিএলের টিকিট মিলছে। তবে সরাসরি টিকিট বিক্রি হবে আজ (রোববার) থেকে।

আরও পড়ুনঃ   জাতিসংঘ বাংলাদেশে সংস্কার ও বন্যা পুনর্বাসনে সহযোগিতা দেবে

সিলেট শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় অফলাইন টিকিট পাওয়া যাবে। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় আজ সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট। সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা।

প্রসঙ্গত, ৬–১৩ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের সিলেটপর্ব। সবমিলিয়ে ‘দুটি কুড়ি একটি পাতা’র দেশে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   গণঅভ্যুত্থান এখনো সম্পূর্ণ হয় নাই: ফরহাদ মজহার

সিলেট পর্বে টিকিটমূল্য
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড– ১৫০ টাকা
পশ্চিম গ্যালারি– ১৫০ টাকা
গ্রিন হিল অ্যারিয়া– ১৫০ টাকা
পূর্ব গ্যালারি– ২৫০ টাকা
ক্লাব হাউজ– ৫০০ টাকা
জিরো ওয়েস্ট জোন– ৬০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড– ২০০০ টাকা
টিকিট বুথ ও প্রাপ্তির সময়
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম– ৫ জানুয়ারি, বেলা ৩টা
সিলেট শিশু একাডেমি– ৫ জানুয়ারি, সকাল ১০টা
মধুমতি ব্যাংক, আম্বরখানা শাখা– ৫ জানুয়ারি, সকাল ১০টা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST