২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিগত সরকার পু‌রো সি‌স্টেম দুর্নীতিগ্রস্ত ক‌রে ফেলেছে

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, গত ১৫ বছরে যে সরকার ছি‌ল তারা পু‌রো সি‌স্টেম দুর্নীতিগ্রস্ত ক‌রে ফেলেছে। আমি দুটি মন্ত্রণাল‌য়ে আছি। এই দুটি জায়গায় সাগর নয়, হ‌য়ে‌ছে প্রশান্ত মহাসাগর চু‌রি। এই অবস্থা থেকে বের হ‌য়ে আসা খুবই ডি‌ফিকাল্ট। কোনো ডিপার্টমেন্ট নেই, কোনো সি‌স্টেম নেই যে দুর্নীতিগ্রস্ত করা হয়‌নি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় তো শেষ ক‌রে ফেলা হ‌য়ে‌ছে। অল‌মোস্ট ফি‌নিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) দুই দিনের সফরে বরিশালে এসে মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ শেষে বৃক্ষ রোপণ করেন তিনি।

আরও পড়ুনঃ   ৪১ বছরের ইতিহাস বদলের সুযোগ বাংলাদেশের সামনে

সাখাওয়াত হোসেন বলেন, যে অবস্থায় রয়েছে সেখান থেকে উত্তরণে আমরা চেষ্টা কর‌ছি। এটা ২-৩ বছ‌রে ঠিক করা সম্ভব না। সরকা‌রি পাটকল একটাও চল‌ছে না, আমরা চেষ্টা কর‌ছি সেগু‌লো লিজ দি‌য়ে চালু করার।

বাংলাদেশের মেরিনদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে দুবাই ও সিঙ্গাপুর অ্যাম্বাসিতে নতুন দুটি পদ সৃষ্টি করার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালা‌য়ে কিছু কিছু প্রজেক্ট আছে, অনে‌কে জা‌নেই না কেন হ‌য়ে‌ছে এই প্রজেক্ট।

সবাইকে আই‌ন মেনে চলার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আমি মনে করি আইনভঙ্গকারী‌দের বিরু‌দ্ধে কঠোর অ্যাকশন নেওয়া উচিত। আমাদের পাহাড়ি অঞ্চলে সব সময় সমস‌্যা ছি‌ল। সেখ‌ানে বাঙালি অবাঙালি বা‌দে আরও ১৩-১৪‌টি কমিউনি‌টি আছে। সৌহার্দ্য বজায় রাখ‌তে হ‌লে অপাহাড়ি যারা আছে তা‌দের বুঝ‌তে হ‌বে পাহা‌ড়ি‌দের দুঃখ-বেদনা। স্থানীয়ভাবে এই সৌহার্দ্য বাড়া‌তে হ‌বে। কেউ যা‌তে ইন্ধন যোগা‌তে না পা‌রে সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখ‌তে হ‌বে। সম্প্রী‌তি বজায় না রাখ‌লে সবারই ক্ষ‌তি। একই সঙ্গে কোনো ধরনের মব অ্যাটাক সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুনঃ   ঋণের টাকার জন্য মুখে বিষ ঢেলে রিকশা চালককে হত্যা, সুদের কারবারি গ্রেফতার

এ সময় মেরিন একাডেমি, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

১০

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

১১

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

১২

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

১৩

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

১৬

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১৭

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১৯

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

২০

Design & Developed by: BD IT HOST