১৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

অনলাইন ডেস্ক : সংসদ সদস্যদের বিনামূল্যে দেওয়ার জন্য সরকারের গাড়ি কেনার সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন এশিয়ার দেশ পূর্ব তিমুরে। তীব্র বিক্ষোভের মুখে পূর্ব তিমুরের সরকার এমপিদের বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় তারা সরকারি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এই বিক্ষোভের কয়েক ঘণ্টা পর দেশটির সরকার এমপিদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিল করেছে।

সরকার গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করার পরও বুধবার দেশটির রাজধানী দিলিতে অনেকে বিক্ষোভ করেছে। বিবিসিকে এক বিক্ষোভকারী বলেছেন, বুধবার প্রায় ২ হাজার মানুষ রাজধানী দিলির রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। প্রাথমিকভাবে এমপিদের জন্য সরকারের গাড়ি কেনার পরিকল্পনা ঘিরে আন্দোলন শুরু হলেও পরে বিক্ষোভকারীরা আরও বিভিন্ন ধরনের দাবি-দাওয়া তুলে ধরেন। তাদের এই বিক্ষোভ বর্তমানে দেশটির সাবেক এমপিদের আজীবন পেনশনের সুবিধা বাতিলের দাবিতে রূপ নিয়েছে।

আরও পড়ুনঃ   ভিড়ের মধ্যে ট্রেনের টয়লেটে যেতে যাত্রীর কাণ্ড

• এশিয়ার বিভিন্ন দেশে তরুণদের বিক্ষোভ
সম্প্রতি তরুণদের বিক্ষোভে নেপাল থেকে শুরু করে ইন্দোনেশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের সরকারে ভিত নড়েছে। এর মাঝেই পূর্ব তিমুরে একই ধরনের বিক্ষোভ দেখা দিয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিবিসিকে বলেছেন, তিনি তার বিশ্ববিদ্যালয়ের সামনে কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়েছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জনগণ কষ্টে আছে অথচ এমপিরা বিলাসবহুল গাড়ি কিনতে চান।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের এমপিদের বার্ষিক মূল বেতন ৩৬ হাজার মার্কিন ডলার; যা দেশটির গড় আয়ের (প্রায় ৩ হাজার ডলার) চেয়ে ১০ গুণ বেশি।

তবে দেশটিতে এমপিদের জন্য গাড়ি কেনার পরিকল্পনাটি নতুন নয়। গত কয়েক বছর ধরে দেশটিতে এমপিদের জন্য সরকারি গাড়ি কেনার পরিকল্পনার বিষয়ে নিয়মিত বিক্ষোভ করছেন লোকজন। ২০০৮ সালে দেশটির এমপিদের জন্য ১০ লাখ ডলার ব্যয়ে গাড়ি কেনার এক পরিকল্পনার প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

আরও পড়ুনঃ   ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, শব্দ শোনা গেল ৫ কিমি দূরেও

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সিজারিও সিজার বলেন, ‘‘মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন। শিক্ষা, পানি, স্যানিটেশন—কোনও কিছুতেই যথেষ্ট সুযোগ-সুবিধা নেই। অথচ এমপিরা নিজেদের স্বার্থে আইন বানাচ্ছে। আমরা এটাকে অন্যায্য মনে করি।’’

তিনি বলেন, এমপিদের কাছে বর্তমানে সরকারের দেওয়া গাড়ি রয়েছে এবং সেগুলো এখনও ভালো অবস্থায় আছে। তারপরও তাদের নতুন টয়োটা প্রাডো এসইউভি দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের মোট জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশির বয়স ৩৫ বছরের নিচে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র রাষ্ট্র হলেও পূর্ব তিমুরকে তুলনামূলকভাবে গণতন্ত্রের উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।

দেশটির সাবেক মন্ত্রী ও ইনস্টিটিউট অব পলিটিকস অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট ফিদেলিস লেইটে মাগালহায়েস বিবিসিকে বলেন, এখানে মানুষ জানে যে গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হিসেবে বিক্ষোভ করাটা স্বাভাবিক। দিলিতে সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।-সূত্র: বিবিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST