১৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বিএমডিএর সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিএমডিএর রাজশাহী সার্কেলের উদ্যোগে রাজশাহী পোস্টাল একাডেমি হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক তরিকুল আলম। তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের কৃষিতে বিএমডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ অঞ্চলের কৃষি উন্নয়নে আপনারা যে অবদান রেখেছেন তা অনন্য। মাঠপর্যায়ে যারা কাজ করছেন তাদের আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কৃষকের পাশে থেকে কাজ করে যেতে হবে। তবেই আমরা দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারব।’

আরও পড়ুনঃ   তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, ইকবাল হোসেন ও জিন্নুরাইন খান এবং নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ   কুয়েত ফুটবলপ্রেমীদের অভ্যর্থনায় বাংলাদেশ দল

সেমিনারে রাজশাহী বিভাগের আট জেলার রাজশাহী ও বগুড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও মেকানিকসহ মোট ৭৫ জন অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST