৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, শুনেই ক্ষেপে গেলেন গম্ভীর

অনলাইন ডেস্ক : চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে ভারত। পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ায় তাদের ম্যাচের জন্য এই নিরপেক্ষ ভেন্যু নির্ধারিত হয়েছে। এই সিদ্ধান্ত–ই অন্য দলগুলোর চেয়ে বিশেষ সুবিধা করে দিয়েছে ভারতকে। যা নিয়ে একাধিক দেশ আপত্তি জানিয়েছে।

অন্য সব দলকেই যেখানে ভেন্যু থেকে ভেন্যু, এমনকি শহর থেকে শহরে ছুটোছুটি করতে হচ্ছে, ভারত সেখানে একই মাঠে সব ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ভারতের এমন সুবিধা পাওয়া নিয়ে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স থেকে শুরু করে অনেকেই। ধারাভাষ্য কক্ষে মন্তব্য করতে দেখা গেছে নাসের হুসেইন, মাইকেল আথারটনসহ অন্যান্য অভারতীয় ধারাভাষ্যকারদেরও।

কাগজে-কলমে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারতের সঙ্গে ম্যাচ খেলতে তাদেরই উড়ে আসতে হয়েছিল দুবাইয়ে। অনেকের চোখে ভারতই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রকৃত আয়োজকের মর্যাদা ভোগ করছে। এমন পরিস্থিতিতে পুরো ক্রিকেট বিশ্বকে আইপিএল বর্জন করতে বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকও।

আরও পড়ুনঃ   স্বাস্থ্যমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর গম্ভীর বলেন, ‘প্রথম কথা হলো, এটা আমাদের জন্য ততটাই নিরপেক্ষ ভেন্যু, যতটা অন্যদের জন্য অন্য ভেন্যু। আমার তো মনেও নেই, সবশেষ কবে কোন টুর্নামেন্টে আমরা এখানে খেলেছিলাম! এই যে এত বিতর্ক চলছে যে, অন্যায্য সুবিধা এবং আরও নানা কিছু… কিসের অন্যায্য সুবিধা? এখনও পর্যন্ত তো আমরা এখানে (মূল মাঠে) একদিনও অনুশীলন করিনি।’

‘অনুশীলন তো আইসিসি একাডেমিতে করছি। ওখানকার কন্ডিশনের সঙ্গে এখানকার কন্ডিশনের পার্থক্য ১৮০ ডিগ্রি! ওখানকার উইকেট ও এখানকার উইকেটের পার্থক্য আকাশ-পাতাল। কিছু লোক সবসময়ই ছিচকাঁদুনে। তাদের উচিত পরিণত হওয়া। আমার মনে হয়, আমাদের কোনো অন্যায্য সুবিধা পাওয়া বা সেভাবে পরিকল্পনা করার মতো কিছু হয়নি।’

আরও পড়ুনঃ   জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টানা চারটি ম্যাচ জিতে ফাইনালে উঠলেও ভারত এখনো কোনো ম্যাচে নিখুঁত খেলেছে বলে বিশ্বাস করেন না গম্ভীর। তার কথায়, ‘দেখুন, আন্তর্জাতিক ক্রিকেটে রোজ উন্নতি করতে হয়। আপনি কখনও বলতে পারেন না সব ঠিকঠাক আছে। প্রতিটা ম্যাচে উন্নতির জায়গা থাকে। সে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যা-ই হোক না কেন। এখনও আমরা নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। এখনও একটা ম্যাচ বাকি। আশা করি সেটায় নিখুঁত খেলতে পারব। আমি এমন একজন কোচ, যে কখনওই তৃপ্ত হয় না। প্রতি দিন উন্নতিই আমার কাছে শেষ কথা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST