২৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় আগুনে পুড়লো ৮টি বসতঘর-ক্ষতি ৩০ লাখ টাকা

মোহাঃ আসলাম আলী স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে ৮টি সেমিপাঁকা বসতঘর,২টি রান্নাঘর,২টি গরুরঘর,মোটরসাইকেল,ফ্রিজ,২ ব্যালের তেল,ফ্রিজ,১লক্ষ নগদ অর্থ-সহ আসবাবপত্র পুড়ে আনুমানিক প্রায়-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক- ১২টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোত জয়রাম গ্রামের ব্যাবসায়ী মুক্তার আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা কার্যালয়ের সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের দল গিয়ে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।
গ্রামের ইউপি সদস্য মুন্জরুল ইসলাম জানান,ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রন করলেও আকবরের ছেলে মুক্তার ও মাইনুলের ৪ টি সেমি পাঁকা বসতঘর ১ টি রান্নাঘর ১গরুর ঘর ১ টি মোটরসাইকেল,২ ব্যারেল তেল,১ লক্ষ নগদ অর্থ,ফ্রিজ,টিভি,আসবাবপত্র-সহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া
ও কফির উদ্দীনের ছেলে ফজলু এবং লালনের-৪টি সেমি পাঁকা বসতঘর১টি রান্নাঘর ও ১একটি গরুর ঘর, ফ্রিজ,টিভি,আসবাবপত্র-সহ বিভিন্ন মালামাল পুড়ে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মিজানুর রহমান জানান,খবর পেয়ে সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস এর একটি দল আমরা সেখানে গিয়ে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কিন্তু তার আগেই বহু ক্ষতি হয়ে গেছে। কি ভাবে আগুনের সুত্রপাত হয়েছিল জানতে চাইলে তিনি বলেন,বিদ্যুৎ এর সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম জানান,ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতার জন্য বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST