২৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারা বিহানালী ইউনিয়নে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত

পথসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিহানালী ইউনিয়নে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার বিকেল পাঁচ’টায় বিহানালী হাইস্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। বিহানালী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়।

বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুর রহমান মিলনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া। সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, মোস্তাফা সারোয়ার মিঠু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসাহাক আলীসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ   ‘হিন্দু-মুসলমান একইসঙ্গে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেব’

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএম জিয়া বলেন, আপনারা যদি আমাকে ভোটে নির্বাচিত করেন, তাহলে আপনাদের নিরাপত্তা সহ সকল বিষয়ে খেয়াল রাখবো। সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে কৃষি, শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা জননিরাপত্তা বিষয়ে। মহিলাদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড দিয়ে নাগরিকদের সকল মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

আমি দীর্ঘ দিন আউচপাড়া ইউনিয়ন এবং বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি যুগ যুগ ধরে আপনাদের পাশে আছি। আপনাদের যেকোন সমস্যার কথা বলতে কোন মাধ্যম ধরতে হবে না। আমাকে স্যার সম্বোধন করতে হবে না। বিএনপি সরকার গঠন করতে পারলে ঈমাম, মোয়াজ্জিন, খতিবদের সম্মানীর ব্যবস্থা করা হবে। বাগমারার সব শ্রেণি পেশার মানুষের নিরাপত্তার দিকে নজর থাকবে। প্রত্যেক নাগরিকের জীবন যাত্রামর মান অনুযায়ী স্ব-স্ব এলাকায় মূল্যায়ন করা হবে।

আরও পড়ুনঃ   জবিতে দুর্গাপূজা উপলক্ষে সনাতনী নারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা কার্ড বিতরণ ছাত্রদলের সুমন সরদার

দিনব্যাপী বিহানালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে পায়ে হেটে গণসংযোগ করেন। সভায় ইউনিয়ন, উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশ, জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দল নেতা মকলেছুর রহমান মুকুল।

অপর দিকে একই দিন ভবানীগঞ্জ পৌরসভার সাদিপুর, পাহাড়পুর ইউনিট বিএনপির স্থানীয় কার্যালয় উদ্বোধন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

১

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

২

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৩

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৪

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৫

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৭

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৮

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১০

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১১

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১২

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৫

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৬

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৭

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৮

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

১৯

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

২০

Design & Developed by: BD IT HOST