৩০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার শুভ উদ্বোধন ও জেলা প্রশাসককে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক শামসুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রামাণিক, সোলাইমান আলী হিরু, আব্দুর রাজ্জাক প্রামাণিক, ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ বাগমারা উপজেলা কমান্ড কাউন্সিলের সভাপতি সাইফুল ইসলাম উজ্জ্বলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা।

আরও পড়ুনঃ   তানোরে হাসপাতালে রোগীদের সাথে সাক্ষাৎ ও চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত প্রার্থী

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করা এবং নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

২

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

৩

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৪

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৬

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৭

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৮

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১০

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১১

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৪

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৫

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৮

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৯

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২০

Design & Developed by: BD IT HOST