৬ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় পরিবর্তনের জোয়ার, দাঁড়িপাল্লায় আস্থা রাখছেন ভোটাররা

বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনে নির্বাচনী মাঠে দিন দিন পরিবর্তনের বার্তা স্পষ্ট হয়ে উঠছে। ধারাবাহিক গণসংযোগ ও পথসভায় সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী। স্থানীয়দের ভাষায়, দাঁড়িপাল্লা প্রতীককে ঘিরে ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা ও আস্থার সৃষ্টি হচ্ছে।

শুক্রবার উপজেলার বাসুপাড়া, শুভডাঙ্গা ও গনিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন ডা. আব্দুল বারী। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাগুলোতে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। অনেক ভোটার সরাসরি তাঁর সঙ্গে মতবিনিময় করে নিজেদের প্রত্যাশা ও সমস্যা তুলে ধরেন।

আরও পড়ুনঃ   যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

গণসংযোগকালে ডা. আব্দুল বারী বলেন, বাগমারার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনা, দুর্নীতি ও অবহেলার শিকার। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় সময়ের দাবি হয়ে উঠেছে। তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি অঙ্গীকারবদ্ধ।

পথসভায় অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, ডা. আব্দুল বারীর সহজ-সরল আচরণ, সততা ও জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা তাদের মধ্যে আস্থা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, তাঁর নেতৃত্বে বাগমারার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ   পুঠিয়ার ঝলমলিয়ায় বৃদ্ধের আত্মহত্যা

জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গণসংযোগ জোরদার করা হয়েছে। উঠান বৈঠক, পথসভা ও সরাসরি ভোটার সংযোগের মাধ্যমে প্রতিদিনই জনসমর্থন বাড়ছে বলে তারা দাবি করেন।

নির্বাচনে বাগমারার ভাসমান ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত গণসংযোগ, জনসম্পৃক্ততা এবং তুলনামূলক পরিষ্কার ভাবমূর্তির কারণে ডা. আব্দুল বারীর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাগমারার ভোটের মাঠে উত্তাপ বাড়ছে। আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে দাঁড়িপাল্লা প্রতীক, যা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে বাড়ছে আলোচনা ও আগ্রহ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST