১৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় কৃষি জমির টপসয়েল কাটা রোধে মোবাইল কোর্ট, ৫ জনের কারাদণ্ড

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে নাককাটি বিল এলাকায় কৃষি জমির অমূল্য টপসয়েল কাটা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে কৃষি জমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ   বর্ণাঢ্য আয়োজনে গণধ্বনি প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আটককৃতরা হলো সিরাজুল ইসলাম, তারিকুল ইসলাম, শিপন, আলামীন হোসেন এবং আরিফুল ইসলাম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় অপরাধে দোষী সাব্যস্ত হন। পরে একই আইনের ১৫(১) ধারায় তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় প্রশাসনকে। কিছু অসাধু ব্যক্তি অবৈধ মাটি কাটার কার্যক্রম আড়াল করার চেষ্টা করে এবং স্থানীয়ভাবে চাপ সৃষ্টি করার ঘটনাও ঘটে। তবে প্রশাসনের দৃঢ় অবস্থান ও বাগমারা থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট সফলভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ   বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ

এ সময় বাগমারা থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বলেন, “কৃষি জমির টপসয়েল ধ্বংস হলে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় কৃষক ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST