২৬ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

বাউবি এসএসসি ভর্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আজ ২৬ এপ্রিল ২০২৫ তারিখ শনিবার বিশ্ববিদ্যায়ের নির্ধারিত ২০ টি কেন্দ্রে দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নন এমন ঝরে পড়া আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে পড়াশোনার সুযোগ প্রদানের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ( ২৬ এপ্রিল ২০২৫) রাজধানী উচ্চ বিদ্যালয়, মানিক মিয়া এভিনিউ, ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ভর্তি পরীক্ষা-২০২৫ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপাচার্য বলেন, “দেশের নানা পেশা ও শ্রেণীর সকল মানুষের জন্য বাউবি পরিচালিত শিক্ষা কার্যক্রম উন্মুক্ত রয়েছে। সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ জীবনের মানোন্নয়নে বাউবির অপার সম্ভাবনা কাজে লাগানোর জন্য এসব ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরামর্শ দেন। শিক্ষা গ্রহণে আগ্রহী পিছিয়ে পরা জনগোষ্ঠীকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এ প্রোগ্রামে ভর্তি হয়ে নিজেদেরকে স্বনির্ভর ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান”।

আরও পড়ুনঃ   চারঘাটের শতবর্ষী ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় অফিস সহায়কের কাছে অসহায় শিক্ষক-শিক্ষার্থীরা

এ সময়ে বিশেষ পরিদর্শক হিসেবে উপাচার্যের সঙ্গে ছিলেন, ওপেন স্কুলের ডীন অধ্যাপক ড শিরিন সুলতানা, ওপেন স্কুলের অধ্যাপক ড. রাফসান মাহমুদ, ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক অনন্যা লাবনী ও উপাচার্যের একান্ত সচিব জনাব মোঃ নাসির উদ্দিন।

এদিকে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু তালেব আজ (২৬ এপ্রিল ২০২৫) রংপুর শহরে অবস্থিত রংপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।

অন্য দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম আজ (২৬ এপ্রিল ২০২৫) চট্টগ্রাম সিটিতে অবস্থিত সানোয়ারা ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ   বন্ধ থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর নির্দেশ ইসির

আজ বেলা ২ :০০ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪:০০ টা ৩০ মিনিট পর্যন্ত দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় বাউবির ১২ টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে মোট ৫ হাজার ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখ্য যে, এসব ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে ১৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। নূন্যতম ১৪ বছর বয়স থেকে তদূর্ধ্ব বয়সের অংশগ্রহণকৃত এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নির্ধারিত কোর্স ও রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে এসএসসি ২০২৫_২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি হতে পারবেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা অনলাইনে প্রকাশিত হবে। বাউবি ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে (OSAPS) অনলাইনে সম্পন্ন করতে হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST