৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বস্তুনিষ্ঠ সংবাদ গুজব প্রতিরোধ করে: তথ্য ও সম্প্রচার সচিব

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা আজ বলেছেন, বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যভিত্তিক সংবাদ গুজব ও মিথ্যা সংবাদ প্রতিরোধ করতে পারে।

তথ্য ও সম্প্রচার সচিব আজ রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) ‘বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম: মিথ্যা তথ্য,গুজব ও সত্যতা যাচাই’ বিষয়ক এক কর্মশালায় দেওয়া বক্তৃতায় একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবা ফারজানা সাংবাদিকদের গণমাধ্যমে সংবাদ প্রকাশের সময় সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   আবাসন এবং হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী চীন : প্রধানমন্ত্রী

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন নিমকো মহাপরিচালক সুফি জাকির হোসেন, পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ, ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, দৈনিক মানবজমিনের প্রধান বার্তা সম্পাদক সাজেদুল হক, ডিআরইউ তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক রশিম মোল্লা প্রমুখ।

তথ্য ও সম্প্রচার সচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পোস্ট করা হচ্ছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশকে শিরোপার দৌড়ে দেখছেন ভারতের সাবেক স্পিনার

বক্তৃতার শুরুতে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের শহিদদের স্মরণ করে জনগণের কল্যাণে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

পরে মাহবুবা ফারজানা দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন। নিমকো আয়োজিত এই কর্মশালায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

১

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

২

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৩

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৪

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৫

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৬

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৭

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৯

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১০

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১১

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১২

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১৩

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৭

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST