১৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তালাইমারি শহীদ মিনার এলাকায় নদীরধারে বসবাসরত বন্যাদুর্গত পরিবারের মাঝে তিনি নিজ হাতে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেন।

স্টাফ রিপোর্টার : পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীরধারে বসবাসরত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তালাইমারি শহীদ মিনার এলাকায় নদীরধারে বসবাসরত বন্যাদুর্গত পরিবারের মাঝে তিনি নিজ হাতে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেন। এ সময় বন্যাদুর্গত মানুষদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সব সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক।

খাদ্যসামগ্রী বিতরণকালে রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের কষ্ট আমরা উপলব্ধি করছি। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পাশে আছে। এই সময়ে কেউ যেন নিজেকে অসহায় মনে না করেন— সে জন্য মানবিক সহায়তা নিয়ে আমরা তাদের পাশে আছি এবং এভাবে আগামীতেও পাশে থাকব। বন্যাকবলিত প্রতিটি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।

আরও পড়ুনঃ   মানবিক আচরণের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে : মিজানুর রহমান

রাসিক প্রশাসক আরো বলেন, রাজশাহীতে বন্যায় প্রায় ৫৫০জন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য আমরা পেয়েছি। আমরা প্রতিটি পরিবারের পাশে আছি। প্রত্যেক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। যতদিন পানিবন্দী অবস্থায় থাকবে, ততদিন আমরা তাদের পাশে থাকবো।

আরও পড়ুনঃ   রাজশাহীর ২৪০ কৃষি উদ্যোক্তা পেলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে আসলাম সরকার, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, মহানগর বিএনপি’র দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, ২৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রঞ্জু, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি,সাবেক সাধারণ সম্পাদক সৌরভ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST