১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আয়োজনের সময়, ইঙ্গিত ফিফা প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক : ফুটবল বিশ্বকাপ আয়োজনের সময় পরিবর্তনের বিষয়ে ভাবছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, গ্রীষ্মে বিশ্বের অনেক জায়গায় খেলা আয়োজন কঠিন হয়ে পড়ে, তাই ভবিষ্যতে সময়সূচি পুনর্বিবেচনা করা হতে পারে।

ইউরোপিয়ান ফুটবল ক্লাবসের উদ্বোধনী অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, “কিছু জায়গায় গ্রীষ্মকালে খেলা সম্ভব নয়। তাই আমরা ক্যালেন্ডার পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছি।”

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ আয়োজন নিয়ে বৈঠকের পর ইনফান্তিনো আরও বলেন, “আমরা এখন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। কিছু ইউরোপীয় দেশে জুলাই মাসে খেলতে ভীষণ গরম পড়ে, তাই এ নিয়েও আমাদের ভাবা উচিত।” ফিফা সভাপতি বলেন, “সূচি আরও কার্যকরভাবে সাজানোর কিছু উপায় আছে, তবে আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। ”

আরও পড়ুনঃ   সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, দেশটাকে গড়তে হবে : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

২০২২ সালের কাতার বিশ্বকাপই ছিল প্রথম শীতকালীন বিশ্বকাপ, যেটি নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে গ্রীষ্মকালে তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁয়ে যাওয়ার আশঙ্কায় সে সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। একই পরিস্থিতি দেখা দিতে পারে ২০৩৪ সালের সৌদি আরব বিশ্বকাপেও।

এ বিষয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ইএফসির সভাপতি নাসের আল–খেলাইফি বলেন, “এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এখনই চূড়ান্ত কিছু বলা ঠিক হবে না। আমরা চাই, ক্যালেন্ডার তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হোক। পরিবর্তন যদি ভালো কিছুর জন্য হয়, তবে ভয় পাওয়ার কিছু নেই।”

প্রসঙ্গত, প্রথমবারের মতো ৪৮টি দেশের অংশগ্রহণে আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের আসর। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত এর সময় নির্ধারিত হয়েছে। তবে এখন চূড়ান্ত হয়নি ৪৮ দল। বাছাইয়ের খেলা শেষে ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   ২৬ জেলায় বইছে তাপপ্রবাহ

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ২০ দল

কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান)
কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক) (বাছাই খেলে আরও ৩ দল উঠবে)

কনমেবল (দক্ষিণ আমেরিকা)
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে

এএফসি (এশিয়া)
অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান (বাছাই খেলে আরও ২ দল উঠবে)

সিএএফ (আফ্রিকা)
মরক্কো, তিউনিসিয়া, মিসর ও আলজেরিয়া (বাছাই খেলে আরও ৫ দল উঠবে)

ওএফসি (ওশেনিয়া)
নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ) বাছাইপর্ব চলছে। সেখান থেকে সরাসরি উঠবে ১৬ দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST