২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে আহত হয় কমপক্ষে ১০ জন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার আহমেদপুর বাজারে নওপাড়া ও কায়েমকোলা গ্রামবাসীর মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষ হলে কমপক্ষে ৫ জন আহত হয়। এর আগে দুপুরে নওপাড়া গ্রামে প্রথম দফা সংঘর্ষে আহত হয় কমপক্ষে ৫ জন। আহতদের নাটোর সদর হাসপাতাল ও স্থানীয় রাহেলা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার জোয়াড়ি ইউনিয়নের নওপাড়া গ্রামের আব্দুর রশিদের কাছ থেকে একই গ্রামের প্রফেসর শহিদুল ইসলাম ৭ শতক জমি কিনে। কিন্তু জমি মাপতে গিয়ে দেখে সেখানে ৫ শতক পরিমাণ জমি রয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই জমি পুনরায় মাপ দেওয়ার জন্য উভয় পক্ষের লোকজন উপস্থিত হয়। এ সময় একই ইউনিয়নের কায়েমকোলা গ্রামের সাবেক মেম্বার কামাল হোসেন তার গ্রামের ১৫/১৬ জন নিয়ে জমি বিক্রেতা আব্দুর রশিদের পক্ষে উপস্থিত ছিলেন। জমি মাপার সময় প্রথমে উভয় পক্ষের মধ্যে হট্টগোল হয় এবং পরে তারা প্রতিপক্ষের হামলার শিকার হয়। এতে আহত হয় কায়েমকোলা গ্রামের মোহাম্মদ মিজান (৩২), জয়েন উদ্দিন (৩৬), আশরাফ হোসেন (৪৮) সহ কমপক্ষে ৫ জন। পরে রাত ৮টার দিকে কায়েমকোলা গ্রামের সাবেক মেম্বার কামাল ও তার লোকজন নওপাড়া গ্রামের প্রফেসর শহিদুল এর পক্ষের শুভ (২০) নামে এক যুবককে আহমেদপুর বাজারে আটকে রাখে। এ সংবাদ পেয়ে নওপাড়া গ্রামের ১৫/২০ জন আহমেদপুর বাজারে যায়। সেখানে শুভকে উদ্ধার করার চেষ্টা করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় কমপক্ষে ৫ জন। এদের মধ্যে রাজু ও আরিফ নামে দুইজনকে নাটোর সদর হাসপাতালে ও বাকীদের স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের দুইটি টীম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST