২৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতি নিয়ে বসবাস করছি : এমপি বাদশা

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মো. শফিকুর রহমান বাদশা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। স্বাধীন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় এসেই তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘আমার রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ।’ আজকে তার কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতি নিয়ে বসবাস করছি।

শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় নগরীর ফুদকীপাড়া মন্নুজান স্কুল সংলগ্ন প্রতিমা বিসর্জন ঘাটে বিশ্ব শান্তি কল্পে ৪৮ প্রহরব্যাপি মহানামযজ্ঞ ও লীলাকীর্ত্তন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুমারপাড়া সনাতন ধর্ম সংঘ এ উৎসবের আয়োজন করে।

আরও পড়ুনঃ   ৩৩ বছর পর জাকসু নির্বাচন আগামীকাল

বক্তব্যে মাননীয় সাংসদ আরও বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি সব সময় আমাদের অসাম্প্রদায়িক চেতনার উপর আঘাত হেনেছে। সবকিছু মোকাবিলা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে চলেছেন। পাকিস্তান একটি সাম্প্রদায়িক দেশ ছিলো। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সকল ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের ত্যাগের বিনিময়ে সেই পাকিস্তান থেকে আমরা মুক্তি পেয়েছি। একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ পেয়েছি। এ সময় তিনি এই কীর্ত্তনের শান্তির বার্তা বিশ্বময় শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন।

আরও পড়ুনঃ   রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

এদিকে, অনুষ্ঠানের শুরুতেই মাননীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কুমার সাহা, ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিত সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার ঘোষ, সনাতন ধর্ম সংঘের সমরেন্দ্র নাথ দেব, অ্যাড. মোহন কুমার সাহা, অ্যাড. জগদীস ঘোষ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST