১২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর ভাষন ছাড়া পৃথিবীতে কোন রাজনৈতিক নেতার বক্তব্য এত মানুষ মুখস্ত করেনি: আসাদ

সংবাদ বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু ভাষন ছাড়া পৃথিবীতে আর কোন নেতার ভাষন এত মানুষ মুখস্ত করেনি বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

বৃহস্পতিবার রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে স্বাধীনতার জিয়নকাঠি শীর্ষক আলোচনা সভা, পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন হুবহু বলতে পারে, না দেখে। অর্থাৎ মুখস্ত করা ভাষন। এটি পৃথিবীতে আর কোন রাজনৈতিক নেতার ভাষন কেউ মুখস্ত করেছে বা আত্তস্থ করেছে বলে আমার জানা নেই। আমি মনে করি বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয় মানুষ ছিলেন।

এমপি আসাদ বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনকে কেউ কবিতা হিসেব অখ্যায়িত করেছেন। অনেক সাহিত্যিক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনকে সাহিত্যের বড় কলাম হিসেবে তারা দেখাতে চেয়েছেন। পৃথিবীর বড় বড় রাজনীতিকরা রাজনৈতিক বিশ্লেষন হিসেবে দেখাতে চেয়েছেন। এই ধরণের ভাষন পৃথিবীতে আর কোন রাজনৈতিক নেতা দিতে পারে নি। আবার এই ভাষন নিয়ে পৃথিবীর বড় বড় বিশ^বিদ্যালগুলোতে গবেষনা হয়। ডিগ্রি দেওয়া হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

আসাদ বলেন, পৃথিবীতে দুই তিনটি ভাষন আছে তার মধ্যে বঙ্গবন্ধু একটি ভাষন যেটির দাড়ি, কমা, সেমিকলন, প্রতি অক্ষরের ব্যাখ্যা বিশ্লেষন করে জনগনের কাছে বিশেষত্ত প্রদান করে। এই ভষনটি খুনি জিয়ার সরকার তুচ্ছ তাচ্ছিল্ল করেছিলো। কিন্তু এই ভাষনটি আজ ইউনেস্ক স্বীকৃতি দিয়েছে।

এর আগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সকাল দশটার দিকে পবা উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোহাঃ আসাদুজ্জামান আসাদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও মোঃ ওয়াজেদ আলী খাঁন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা পরিষদএর কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পরে তিনি রাজশাহীর পবা উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত এবং সচেতন নাগরিক সোসাইটি কর্তৃক বাস্তবায়িত “জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ” কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কোয়াটারে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন । এসময় তিনি লাইফ জ্যাকেট বিতরণ করে।
এদিকে মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। বহস্পতিবার বিকেলে উপজেলা চত্তরে শহীদ মিনারে ফুলের শুভেচ্ছা জানান আসাদ।

এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: সানজিদা রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST