৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ফ্লোটিলার আটক অভিযাত্রীদের কারাগারে পাঠাতে চান ইসরায়েলি মন্ত্রী

অনলাইন ডেস্ক : গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে কারাগারে পাঠাতে চান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন-গিভর। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তিনি।

এক্সবার্তায় বেন-গিভর বলেছেন, “ফ্লোটিলার আটক অভিযাত্রীদের যদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজ নিজ দেশে ফেরত পাঠান—তাহলে আবার তারা ফিরে আসবে, বার বার আসবে। আমার মনে হয়, এখনই দেশে না পাঠিয়ে কয়েক মাস তাদের ইসরায়েলের কারাগারে রাখা উচিত। এতে তারা সন্ত্রাসীদের গন্ধে অভ্যস্ত হয়ে উঠবে।”

আরও পড়ুনঃ   ইসরায়েলের রাফাতে স্থল অভিযান হবে ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’: জাতিসংঘ

এর আগে এক্সে পোস্ট করা এক ভিডিওবার্তায় ফ্লোটিলার অভিযাত্রীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছিলেন বেন-গিভর।

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান। ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লেবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা— ফিলিস্তিনিভিত্তিক এই ৪ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা চার সংগঠনের জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ছিল এই মিশনের মূল উদ্যোক্তা।

আরও পড়ুনঃ   লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১, পাল্টা হামলা হিজবুল্লাহর

সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক ছিলেন সেই মিশনে। এই নাগরিকদের কেউ পার্লামেন্টারিয়ান, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী।

কিন্তু গাজার জলসীমার কাছাকাছি আসার পর একে একে সবগুলো নৌযান এবং অভিযাত্রীদের আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায় ইসরায়েলের নৌবাহিনী। সর্বশেষ খবর অনুযায়ী, এখনও আশদোদ বন্দরেই আছেন তারা।

সূত্র : আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৩

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৪

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৫

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৬

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৭

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৮

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

৯

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১০

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১১

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১২

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৩

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৫

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৬

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৭

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৮

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২০

Design & Developed by: BD IT HOST