৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফিলিপাইনের কাছাকাছি সুপার টাইফুন, আঘাত হানবে প্রচণ্ড শক্তি নিয়ে

অনলাইন ডেস্ক : ফিলিপাইন উপকূলের কাছাকাছি চলে এসেছে সুপার টাইফুন ফাং ওং। এটি আজ রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা বা রাতে প্রচণ্ড শক্তি নিয়ে তাণ্ডব চালাবে। শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টির প্রভাবে এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন।

টাইফুনটি আঘাত হানবে দেশটির উত্তরাঞ্চলের লুজনে। প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে বিকোল অঞ্চলের বড় অংশ এবং লুজন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনটির বিশাল মেঘপুঞ্জ ইতিমধ্যে লুজনের বড় অংশে আছড়ে পড়েছে। সেসব এলাকায় ১৮৫ কিলোমিটার ঘণ্টা এবং ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে। যারপ্রভাবে ওই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাতও হচ্ছে।

আরও পড়ুনঃ   বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ হলো লুজন। সেখানকার অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। লুজনে টাইফুনের সর্বোচ্চ সতর্কতা এবং মেট্রো ম্যানিলা এবং আশপাশের অঞ্চলগুলোতে লেভেল-৩ সতর্কতা দেওয়া হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে বিকোল আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেট্রো ম্যানিলার সাংলে বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে যে দুজন মারা গেছেন তাদের মধ্যে একজন পানিতে ডুবে আরেকজন বাতাসের প্রভাবে ভেঙে পড়া বাড়ির নিচের ধ্বংসস্তূপের নিচে চাপা মারা গেছেন।

আরও পড়ুনঃ   কাশ্মিরে হামলার পর সৌদি থেকে তড়িঘড়ি ভারতে ফিরলেন মোদি

মাত্র গত সপ্তাহে কালমায়েগি নামে আরেকটি শক্তিশালী টাইফুন আঘাত হানে ফিলিপাইনে। কালমায়েগির তাণ্ডবে এখন পর্যন্ত ২২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও প্রায় ১২০ জন নিখোঁজ আছেন। আশঙ্কা করা হচ্ছে তারাও নিহত হয়েছেন।

কালমায়েগির ক্ষত সারতে না সারতেই এখন আরেকটি সুপার টাইফুন ফিলিপাইনে তাণ্ডব চালাতে যাচ্ছে।

এ বছর এখন পর্যন্ত ফিলিপাইনে আঘাত হেনেছে ২১টি সামুদ্রিক ঝড়। এরমধ্যে কালমায়েগি সবচেয়ে বিধ্বংসী ছিল।
সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

২

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৪

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৫

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৬

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

৮

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১০

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১২

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৩

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৪

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৫

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৬

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৭

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

১৮

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

১৯

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST