১৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ফরিদপুর-৪ আসনে ১০ দলের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শুক্রবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় প্রার্থীর নিজ বাস ভবন পুলিয়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’র চূড়ান্ত সিদ্ধান্তে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লা সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় প্রার্থীর নিজ বাস ভবন পুলিয়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার নেতা-কর্মীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় দলটির ভাঙ্গা ও সদরপুর উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
‎সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মোল্লা বলেন- বাংলাদেশের ১০ টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ “১০ দলীয় নির্বাচনী ঐক্য” নামে গতকাল (১৫ জানুয়ারি) একটি নির্বাচনী প্লাটফর্ম গঠন করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ২০টি আসনে নির্বাচন করবে বলে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্য থেকে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে আমাকে চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘদিন এ আসনের (ফরিদপুর-৪) জনগণ হতাশায় ভুগছিলেন। তারা জানতেন, ১১ দলের জোটের মধ্যে বড় ৩টি ইসলামি দল রয়েছে। এ দলের মধ্যে থেকে কাকে চূড়ান্ত করা হয়? এই নিয়ে তাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই দ্বিধাদ্বন্দ্ব গতকাল কেটে গেছে বলে আমি মনে করি।
‎
‎সংবাদ সম্মেলনে তিনি বলেন- যেহেতু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মাওলানা মামুনুল হক ২০টি আসনের ২০ জনের মধ্যে আমাকে রেখেছেন, এ জন্য শুকরিয়া আদায় করি। এ সময় দলের চূড়ান্ত সিদ্ধান্তে মনোনীত করতে সহায়তাকারী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিজানুর রহমান মোল্লা।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, পৌর শাখার সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মিতু মুন্সি, সদরপুর শাখার সাধারণ সম্পাদক মুফতি সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা মিজানুর রহমান ফরিদী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST