১৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ফরিদপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রার সংঘর্ষে দুইজন নিহত, আহত ৬

অনলাইন ডেস্ক : ফরিদপুর সদর উপজেলায় মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলা সদরের সিদ্দিক মাতুব্বর (৫২) ও সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের ইমদাদ হুসাইন (৪৮)।

আরও পড়ুনঃ   জিয়া খালের দখল নিয়ে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৬

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুর থেকে সালথাগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সালথা থেকে ফরিদপুরগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। মাহিন্দ্রায় চালক ও আটজন যাত্রী ছিল। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রাচালক সিদ্দিক মাতুব্বর মারা যান। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইমদাদ হুসাইন মারা যান। বাকি আহত ছয় যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ নারী ও ১ যুবক গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মাহিন্দ্রা উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST