২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ফরিদপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় পুলিশের ওপর হামলা চালিয়ে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর গ্রামের মোচেন মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নগরকান্দা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকনগর গ্রামের মোচেন মোল্লার পাঁচ ছেলের মধ্যে সবার ছোট রোকন মোল্লা (৪২)। তিনি প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় তার প্রথম স্ত্রী রেহানা বেগম যৌতুক নিরোধ আইনে মামলা করেন। রোকন মোল্লা ওই মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্টভুক্ত) জারি করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

স্থানীয়রা জানান,রোকন মোল্লার মা পাচি খাতুন (৬৭) গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে মারা যান। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার মায়ের জানাজা ও দাফনের উদ্যোগ নেওয়া হয়। মায়ের মৃত্যুর খবর শুনে পলাতক রোকন বাড়িতে আসেন। তিনি জানাজা ও দাফনে অংশ নেন। দাফন শেষ হওয়ার পর পুলিশ রোকন মোল্লাকে গ্রেপ্তার করে। এ সময় রোকন মোল্লার স্বজনদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি এবং এক সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এই সুযোগে রোকন মোল্লা পালিয়ে যান।

সাদা পোশাক পরিহিত সহকারী উপপরিদর্শক (এএসআই) মিল্টন বালা ও এক কনস্টেবল আসামি ধরার এ অভিযান পরিচালনা করেন। পরে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে রোকন মোল্লার ভাই মালেক মোল্লা (৫৫), ভাতিজা ওবায়দুর মোল্লা (১৮), মামাতো ভাই বাবু মোল্লা (২৭) ও ভাগ্নি জামাই লিটন মোল্লাকে (৩৫) আটক করে থানায় নিয়ে যান তারা।

আরও পড়ুনঃ   টঙ্গীতে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, যৌতুকের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রোকনকে ধরতে গেলে আসামির স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। পরে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আসামি রোকনকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST