৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

প্রথম নারী হিসেবে মেক্সিকোর প্রেসিডেন্ট হচ্ছেন ক্লডিয়া শিনবাউম

অনলাইন ডেস্ক : ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। সদ্য সমাপ্ত নির্বাচনে নিরঙ্কুশ জয়ে প্রথম নারী হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শিনবাউম।

আগামী অক্টোবরের শুরুতে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি। সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক জয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শিনবাউম। মেক্সিকোর সরকারি নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে- মেক্সিকো সিটির ৬১ বছর বয়সী সাবেক এই মেয়র রোববারের নির্বাচনে ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

আরও পড়ুনঃ   গাজা উপত্যকায় বাফার জোন তৈরি করছে ইসরায়েল

শিনবাউম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গালভেজের চেয়ে ৩০ শতাংশ ভোট বেশি পেয়েছেন। আগামী ১ অক্টোবর বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের স্থলাভিষিক্ত হবেন তিনি।

নির্বাচনে ক্লডিয়ার নারী প্রতিদ্বন্দ্বী গালভেজ ছাড়াও আরেক পুরুষ প্রতিদ্বন্দ্বী ছিলেন জর্জ আলভারেজ মায়েনেজ। ভোটে তৃতীয় হয়েছেন তিনি। সোমবার ভোটের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হতে পারে।

ক্লডিয়া শিনবাউম একজন সাবেক জ্বালানি বিজ্ঞানী। তিনি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াইয়ে অংশ নেন।

আরও পড়ুনঃ   তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা ইউরোপে সীমাবদ্ধ থাকবে না, হুমকি রাশিয়ার

এদিকে শিনবাউম বর্তমান সরকারের বিভিন্ন নীতির ধারাবাহিকতার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, তিনি লোপেজ ওব্রাডোরের তৈরি ‘অগ্রগতির’ ওপর ভিত্তি করে দেশকে এগিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাবেন।

নিজের বিজয়ী ভাষণে তিনি ভোটারদের বলেন: ‘আমি আপনাদের হতাশ করব না।’

তার সমর্থকরা মেক্সিকো সিটির প্রধান চত্বরে জোকালোতে জয় উদযাপন করছে। সেখানে তাদের ‘ক্লডিয়া শিনবাউম, প্রেসিডেন্ট’ লেখা ব্যানার হাতে রাখতেও দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST