৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিলেন রাবির শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রোবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা ‘ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ নেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রযুক্তি তৈরি করা আগামী দিনের মূল চালিকা শক্তি—এই বিশ্বাসকে সামনে রেখে এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর ডিজএবিলিটি ইনোভেশন ল্যাব এই কর্মশালার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এতে শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হালিদা হোমায়রা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এটুআই-এর অ্যাক্সেসিবিলিটি পরামর্শক ভাস্কর ভট্টাচার্য্য।

আরও পড়ুনঃ   ৪২১৮ দিনের ক্রিকেটে এমন ঘটনা প্রথম দেখা গেল

কর্মশালায় শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানদণ্ড, অন্তর্ভুক্তিমূলক নকশা নীতি, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহারবান্ধব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ডিজিটাল কনটেন্ট তৈরির ব্যবহারিক কৌশল শিখেছেন। চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “প্রযুক্তিতে অ্যাক্সেসিবিলিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাতে-কলমে শেখার সুযোগ পেলাম। এখান থেকে পাওয়া দিকনির্দেশনা মেনে নিজেকে আরও দক্ষ করতে কাজ করব।”

ভাস্কর ভট্টাচার্য্য বলেন, “শিক্ষার্থীরা যখন অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি বোঝে, তখন তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে। প্রযুক্তিকে তারা মানুষের জীবনে প্রভাব ফেলা একটি হাতিয়ার হিসেবে দেখবে, শুধু কোড বা সফটওয়্যার হিসেবে নয়। আজকের অংশগ্রহণকারীরাও সেই মনোভাব নিয়ে কাজ করেছে, যা ভবিষ্যতে প্রতিবন্ধী নাগরিকবান্ধব উদ্ভাবনে সহায়ক হবে।”

আরও পড়ুনঃ   ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

অধ্যাপক ড. মো. আবু রেজা উল্লেখ করেন, “এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের পেশাজীবনে নতুন সুযোগ তৈরি করবে এবং ভবিষ্যতে তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে।”

অধ্যাপক হালিদা হোমায়রা বলেন, “অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য প্রতিবন্ধীদের সমান সুযোগ অপরিহার্য। এই উদ্যোগ দেশের ডিজিটাল সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে এবং গবেষণা ও উদ্ভাবনের সুযোগ বৃদ্ধি করবে।”

অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান যোগ করেন, “শিক্ষার্থীদের তৈরি ডিজিটাল পণ্য যেন সবার জন্য প্রবেশগম্য হয়, সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে। আজকের কর্মশালা সেই সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

২

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৩

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

৪

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

৫

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৮

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৯

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

১০

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

১১

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

১২

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

১৩

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

১৪

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

১৫

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১৬

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১৭

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১৮

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST