১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পতাকা সাগরের হাতে

অনলাইন ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক। প্যারিস অলিম্পিকের প্রতিযোগিতা ২৪ জুলাই থেকে শুরু হবে, তবে আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুলাই। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক দেশ মার্চ-পাস্টে অংশগ্রহণ করে। প্যারিস অলিম্পিকের উদ্বোধনীতে বাংলাদেশ কন্টিনজেন্টের পতাকা বহন করবেন আরচ্যার সাগর ইসলাম।

প্যারিস অলিম্পিক উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সেই সম্মেলনে আরচ্যার সাগর ইসলামকে পতাকা বহনের বিষয়টি জানানো হয়। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আরচ্যার সাগর ইসলামকে নির্বাচনের কারণ সম্পর্কে বলেন, ‘আরচ্যার সাগর সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। এজন্যই তাকে আমরা পতাকা বহন করার জন্য নির্বাচিত করছি।’

আরও পড়ুনঃ   শেখ হাসিনার আমলে নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল

অলিম্পিকের মতো আসরে পতাকা বহন করা অত্যন্ত সম্মানের। আরচ্যার সাগর সরাসরিই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছেন। বিওএ সাগরকে পতাকা বহনের সুযোগ দিয়ে সম্মান জানাল। আরচ্যার সাগরও বেশ উচ্ছ্বসিত, ‘অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করা অত্যন্ত গৌরবের। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আমাকে এই সুযোগ দেওয়ায় ধন্যবাদ।’

প্যারিস অলিম্পিকে আরচ্যার সাগর, দুই সাঁতারু সোনিয়া ও রাফি, শ্যুটার রবিউল ও অ্যাথলেট ইমরানুর রহমান অংশগ্রহণ করবেন। পতাকাবাহনকারী নির্বাচনের ক্ষেত্রে বিওএ উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন খেলা আছে কি না এটাও বিবেচনা করে। উদ্বোধনী অনুষ্ঠানে অনেক আনুষ্ঠানিকতা থাকে। পরদিন খেলা থাকলে সেই ক্রীড়াবিদকে পতাকা বহন বা মার্চ-পাস্টে নেওয়া হয় না। আরচ্যার সাগরের খেলা উদ্বোধনী অনুষ্ঠানের আগেরদিন। ২৫ জুলাই সাগর রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে র‌্যাঙ্কিং রাউন্ডে আসলে আসতে পারলে তার পরবর্তী রাউন্ডের খেলা ৩০ জুলাই। ফলে সাগরকে বিবেচনা করতে সমস্যা হয়নি বিওএ’র। ২০২০ টোকিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেছিলেন সাঁতারু আরিফ ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST