৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় জুলাই ২০২৫ হতে সেপ্টেম্বর ২০২৫ মাস পর্যন্ত উদ্ধারকৃত হারানো মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

৯ অক্টোবর, বেলা ১২টায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে উদ্ধারকৃত ৭৫টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ কমিশনার বলেন, মোবাইল ফোন বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি ডিভাইস। শুধু যোগাযোগের মাধ্যম নয়, এখন এটি শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং, সামাজিক যোগাযোগসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাই মোবাইল ব্যবহারে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দেশি মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ার প্রত্যয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

তিনি আরও বলেন, “মোবাইল ফোন হারিয়ে গেলে তা ফিরে পাওয়া অনেক কঠিন বিষয়। তবে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তি ও নিষ্ঠার কারণে এখন সেই কাজ অনেক সহজ হয়েছে। তবুও নাগরিকদের উচিত, মোবাইল হারানো প্রতিরোধে সচেতন থাকা এবং প্রয়োজনীয় তথ্য নিরাপদে সংরক্ষণ করা।

তিনি সতর্ক করে বলেন, বেশ কিছু অসাধু ব্যক্তি চুরি করা মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত। এতে সাধারণ মানুষ প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হন। তাই পুরনো বা ব্যবহৃত মোবাইল কেনার সময় ক্রেতাদের অবশ্যই বিক্রেতার পরিচয় ও মোবাইলের বৈধতা যাচাই করা উচিত। চুরি করা মোবাইল কেনা বা বিক্রি করাও আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ।

আরও পড়ুনঃ   কানপুরে ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে বাংলাদেশি দর্শক

উল্লেখ্য যে, এসব ফোনের কিছু শুধু রাজশাহী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও হারিয়ে গিয়েছিল। থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও বিভিন্ন থানা পুলিশ গত নভেম্বর ২০২৪ হতে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ৫১২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST