২০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যাত্রীসহ আহত ৫

অনলাইন ডেস্ক : রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সামনে ও পেছনে থাকা দুই ইজিবাইকের পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গঙ্গাচড়া সরকারি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন পুলিশের গাড়ি চালক মোক্তারুল রাশেদ (২৭), ইজিবাইক চালক মোকলেছুর রহমান (২৫) ও আজহারুল ইসলাম (৪৫) এবং দুই যাত্রী লুতফা বেগম (৬২) ও বর্ষা রহমান (২৩)।

তাদের একজনের অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত এক ইজিবাইক চালক ও যাত্রীদের বাড়ি রংপুর নগরীর খটখটিয়া এলাকায় এবং অপর চালকের বাড়ি গঙ্গাচড়ার ভুটকা এলাকায়।

আরও পড়ুনঃ   নাটোরে নারীসহ ৪ জনকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

দুর্ঘটনার বিষয়টি গঙ্গাচড়া ফায়ার স্টেশন মাস্টার মমতাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে রংপুর থেকে পুলিশের একটি গাড়ি গঙ্গাচড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় গঙ্গাচড়া সরকারি কলেজের মোড়ে অদূরে যাত্রী ছাউনির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা লাগে। এ সময় সামনে ও পেছনে থাকা দুটি ইজিবাইকে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে দুই যাত্রীসহ তিন চালক আহত হন। পরে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত ইজিবাইক চালক আজহারুল ইসলাম বলেন, আমার অটোটির হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় আমি অটোটি রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখছিলাম। এমন অবস্থায় পুলিশের গাড়িটি পেছন থেকে এসে ধাক্কা দেয়। পেছনে যে কি হইলো আমি আর কিছু বলতে পারি না।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে জঙ্গল থেকে ১৭টি ককটেল উদ্ধার

গঙ্গাচড়া ফায়ার স্টেশন মাস্টার মমতাজুল ইসলাম বলেন, খবর শোনা মাত্রই আমার ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামলী আক্তার বলেন, আহতদের মধ্যে ৪ জন এখানে চিকিৎসাধীন। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থলে লোক পাঠানো হয়। আহতদের উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST