১৫ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি (e-GP) টেন্ডার মূল্যায়ন ও কার্যাদেশ প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার (১৪ জুন) টেন্ডারে অংশগ্রহণকারী ‘মেসার্স হিমেল ন্যাশনাল’-এর স্বত্বাধিকারী রিসাব হোসেন কেতাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের পথ্য সরবরাহের লক্ষ্যে টেন্ডার আহ্বান করা হয়। উক্ত টেন্ডারে মোট ৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে মেসার্স হিমেল ন্যাশনালের স্বত্বাধিকারী রিসাব হোসেন কেতাবও অংশ নেন এবং তিনি সর্বনিম্ন দরদাতা ছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে তাঁকে কার্যাদেশ প্রদান না করে অন্য একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। পরে বিষয়টি জানতে পেরে রিসাব হোসেন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

আরও পড়ুনঃ   রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

মেসার্স হিমেল ন্যাশনালের স্বত্বাধিকারী রিসাব হোসেন কেতাব অভিযোগ করে বলেন, আমি সমস্ত নিয়ম মেনে টেন্ডারে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হয়েছিলাম। তা সত্ত্বেও আমাকে কার্যাদেশ প্রদান করা হয়নি। আমার চেয়ে অনেক বেশি দরদাতা প্রতিষ্ঠান ‘মেসার্স উদয় এন্টারপ্রাইজ’কে কার্যাদেশ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এই অনিয়মের প্রতিকার চেয়েই আমি লিখিত অভিযোগ করেছি।

আরও পড়ুনঃ   চালককে পাশে বসিয়ে ট্রাক চালাচ্ছিলো হেলপার এবং দুর্ঘটনায় মৃত্যু!

এ বিষয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোয়ারা বলেন, সর্বনিম্ন দরদাতা হলেই তিনি কাজ পাবেন- এমন কোনো নিয়ম এখন আর নেই। ইজিপি সফটওয়্যার সার্বিক মূল্যায়ন শেষে অটোমেটিকভাবে যাকে নির্বাচন করবে, তাকেই কার্যাদেশ দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST