১৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও শিক্ষক পুনর্মিলনী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনুর আলম।

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে আবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারী) দুপুর ১২টায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পুঠিয়া শাখার উদ্দ্যোগে বিদায় ও শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পুঠিয়া উপজেলা শাখার আহবায়ক আজিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন, পুঠিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী জেলার শাখার আহবায়ক সাইফুল ইসলাম, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির পুঠিয়া উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল হালিম বিশ্বাস (সবুজ)।

আরও পড়ুনঃ   নাটোরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন, ওসি-ইউএনওকে প্রত্যাহারের দাবি

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু, বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বানেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া আক্তার, মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান, আমঘোষ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, ঘুটিপাড়া সরকরী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানে গ্রেপ্তার ১৭৮ গুপ্তচর

অনুষ্ঠানে সম্প্রতি অবসর প্রাপ্ত ৬জন প্রধান শিক্ষক ও ৫জন সহকারী শিক্ষকসহ মোট ১১ জনকে বিদায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST