৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীর বোয়ালিয়া থানাধীন বোসপাড়াস্থ আহম্মেদপুর সরঃ প্রাঃ বিদ্যালয় সংলগ্ন পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (০৭ অক্টোবর) সকাল ১১ টায় আহম্মেদপুর পুকুর প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়ই’ এ প্রত্যয়ে এগিয়ে চলা রাজশাহীর যুব ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস ও আহম্মেদপুর এলাকাবাসী।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন। ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনা ও পরিচালনায় বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন আহম্মেদ মানিক, মোহম্মদ শিমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সমন্বয়ক আব্দুর রহিমসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনহা প্রমূখ।

আরও পড়ুনঃ   দেশের ফুটবলে বছর শেষের শুরু আজ

বক্তারা বলেন, পূর্বে দলিলে জমির শ্রেণী অকৃষি, পুকুর ছিল যা বর্তমানে অবৈধভাবে জমির শ্রেণী পরিবর্তন করে ভিটা করা হয়েছে। যদিও সরেজমিনে সেটি পুকুর। রাজশাহীর জেলা প্রশাসনের দেয়া তালিকা অনুযায়ী ৯৫২ টি পুকুর সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পুকুরটির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে ভিটা (আবাসিক) করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুরটির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে ভিটা (আবাসিক) করার সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচি শেষে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র পক্ষ থেকে আহম্মেদপুর পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধার করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুরটির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে ভিটা (আবাসিক) করার সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ সাত দফা দাবিতে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের যৌথ স্বাক্ষরিত স্মারকলিপি রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে প্রদান করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান স্মারকলিপিটি গ্রহণ করেন।

আরও পড়ুনঃ   পাখি শিকারী ব্লগারদের শাস্তি ও পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবিতে ইয়্যাসের স্মারকলিপি প্রদান

স্মারকলিপির অনুলিপি রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে সরাসরি প্রদান করা হয়েছে। এছাড়াও স্মারকলিপির অনুলিপি রেজিষ্ট্রি (জিইপি) ডাক যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও উপপরিচালক রাজশাহীকে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST