২৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

পাল্টাপাল্টি আইনি নোটিশের পর মিলে গেলেন দুই নায়িকা

অনলাইন ডেস্ক : ঘটনার সূত্রপাত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের সাক্ষাৎকারকে কেন্দ্র করে। গত কয়েকদিন ধরেই নানা মন্তব্যের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই নায়িকা। যার শুরুটা শাকিব খানকে বিয়ের গুঞ্জনে মন্তব্য করে। এরপর অভিনেতা জয় চৌধুরীকে নিয়েও বিস্ফোরক বক্তব্যে দেন মিষ্টি।

যার রেশ ধরে পরোক্ষভাবেই মিষ্টি জান্নাতকে খোঁচা দেন চিত্রনায়িকা তমা মির্জা। বিষয়টি ভালোভাবে নেননি এই নায়িকা নিজেও। পরবর্তীতে তমাকে নিয়েও মন্তব্য করতে দেখা যায় তাকে।

এরপরই মানহানিকর মন্তব্যর অভিযোগে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে (মিষ্টি জান্নাত) আইনি নোটিশ দেন মির্জা ফারজানা ইয়াসমিন তমা (তমা মির্জা)।

যে নোটিশে সামাজিক মাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘…..নায়িকা হয়েছে তমা মীর্জা : জান্নাত শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী।

আরও পড়ুনঃ   উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ক্ষমা না চেয়ে পাল্টা বিদ্রুপ

নোটিশে বলা হয়, এ সব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তার (তমা মির্জার) সুনাম নষ্ট হয়েছে। এ ধরণের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

এরই জবাবে তমার দেওয়া নোটিশকে অসত্য উল্লেখ করে তা প্রত্যাহার এবং তিন দিনের মধ্যে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে পাল্টা নোটিশ পাঠান মিষ্টি জান্নাত। অন্যথায় দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন তিনি।

দুই নায়িকার এই কোন্দল জল ঘোলা হওয়ার আগেই সমাধান করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। মঙ্গলবার (২৮ মে) বিকেলে শিল্পী সমিতির উদ্যোগে তমা-মিষ্টির বিবাদ সমঝোতা করা হয়েছে। এসময় তমা মির্জা ও মিষ্টি জান্নাত দুজনেই উপস্থিত ছিলেন। তাদের পাশে ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

আরও পড়ুনঃ   খুন হয়েছেন কারিশমার প্রাক্তন স্বামী, বিস্ফোরক অভিযোগ মায়ের

নিজেদের দ্বন্দ্ব ভুলে এদিন তমা বলেন, ‘মিষ্টি আমার ছোট বোন, তার ভুল আমি ক্ষমা করেছি। আমরা একে অপরের উপর নির্ভরশীল তাই আমরা আমাদের সংগঠন শিল্পী সমিতির কার্যালয়ে বসে আমাদের দুইজনের সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান করেছি।’

তমার সঙ্গে সুর মিলিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘আমাদের মধ্যে কিছুটা ভুল ভ্রান্তি হয়েছিল। সেই বিষয়ে আমিও ক্ষমাপ্রার্থী। আমাদের অভিভাবকদের সাথে নিয়ে সমঝোতা করলাম।’

দুই নায়িকার দ্বন্দ্ব সমাধানে বড় ভূমিকা পালন করেছেন অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, ‘তমা মির্জা ও মিষ্টি জান্নাত দুজনেই বুঝতে পেরেছে বিষয়টি করা উচিৎ হয়নি। মধ্যস্থতাকারী হিসেবে আজ শিল্পী সমিতি তাদের বিষয়টি সমাধান করেছে। দিন শেষে আমরা সবাই শিল্পী। আমরা এক পরিবারের সদস্য। সবাই আনন্দ নিয়ে ঘরে ফিরতে পারাটাই সবচেয়ে বড় বিষয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

৩

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

৪

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

৫

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৬

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

৭

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

১০

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

১২

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

১৪

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১৬

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৭

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৮

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

২০

Design & Developed by: BD IT HOST