২৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পাঠ্যবইয়ে আবার ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী প্রত্যাহারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ভাসানী অনুসারী পরিষদের রাজশাহী জেলা ও নগর কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।

কর্মসূচি থেকে সপ্তম ও নবম শ্রেণির পাঠ্যপুস্তকে ভাসানীর জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ভাসানী ফাউন্ডেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. জি এম শফিউর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমানের ওপর কাউকে থাকতে দেয়নি। তারা মনে করে, বাংলাদেশে শেখ মুজিবই একমাত্র ব্যক্তি, যার ওপরে আর কেউ নাই। কিন্তু মওলানা ভাসানী আওয়ামী লীগের জন্মদাতা। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। আওয়ামী লীগ সরকার মওলানা ভাসানীকে ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। নতুন প্রজন্মকে তাঁর সম্পর্কে জানার সুযোগ দেয়নি। পাঠ্যবই থেকে তাঁর জীবনী তুলে দিয়ে ইতিহাস বিকৃত করেছে। বাংলাদেশের প্রকৃত ইতিহাস থেকে এত দিন শিক্ষার্থীদের দূরে রেখেছে।

আরও পড়ুনঃ   মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঠ্যবইয়ে আবার মওলানা ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে শফিউর রহমান বলেন, শেখ হাসিনা সরকার অন্যায়ভাবে মওলানা ভাসানীর জীবনী পাঠ্যবই থেকে প্রত্যাহার করেছে। কারণ ভাসানীকে যদি মানুষ বুঝতে পারে, জানতে পারে, তাহলে ভাসানীর আড়ালে শেখ মুজিব চলে যাবে। সে জন্য শেখ মুজিবকে বড় করতে ভাসানীর জীবনী প্রত্যাহার করে নিয়েছিল আওয়ামী লীগ।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের রাজশাহী জেলার সভাপতি এশারুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহানগরের সহ-সভাপতি নূর হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST