১৭ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানের যেসব ক্রিকেটারদের প্রশংসায় মুশফিক

অনলাইন ডেস্ক : বেশ অনেকটা দিন বিরতির পর মাঠের খেলায় ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। এর আগে অবশ্য ‘এ’ দলের মোড়কে অনেকেই খেলেছেন পাকিস্তান শাহিনসদের বিপক্ষে। চারদিনের সেই ম্যাচের ফলাফলে ‘ড্র’ উল্লেখ থাকলেও মাঠের খেলায় দেশের ক্রিকেটপ্রেমীদের মন ভরাতে পারেনি বাংলাদেশ।

পাকিস্তান শাহীনসদের বিপক্ষে চারদিনের সেই ম্যাচের স্কোয়াডে ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে মুশফিকের চেয়ে লম্বা ক্যারিয়ার আছে কেবল জিম্বাবুয়ের শন উইলিয়ামসের। তবু মুশফিক এবারে পাকিস্তান সফরে ছিলেন ‘এ’ দলের সদস্য হয়ে।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। কথা বলেছেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার আর নিজেদের প্রস্তুতি নিয়ে। কথা বলতে গিয়ে পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের এই তারকা।

আরও পড়ুনঃ   জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত

স্বাগতিক যুবাদের প্রশংসায় মুশফিক বলেন, ‘(পাকিস্তানে) এখন পর্যন্ত সব কিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাঁধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছে। বোলাররাও… নাসিম ভাই, মোহাম্মদ আলি, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এখন থেকে অনেক শিখতে পেরেছে।’

‘এ’ দলের প্রস্তুতি আর নিজেদের ব্যাটিং নিয়ে মুশফিক বলেন, ‘কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। তো এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না। দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’

আরও পড়ুনঃ   ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

পারফরম্যান্স ভাল না হলেও চারদিনের এই ম্যাচের অভিজ্ঞতা সিরিজের মূল ম্যাচে কাজে লাগবে বলে প্রত্যাশা সিনিয়র এই ক্রিকেটারের, ‘আমাদের সামনে কয়েকটি টেস্ট ম্যাচ আছে। এই স্কোয়াড থেকে যারা ওই দলে যোগ দেবে, নিশ্চিতভাবেই এটি সাহায্য করবে। কারণ অন্যরা আসার আগেই আমরা এখানে এসে কিছু প্র্যাকটিস সেশন করতে চেয়েছিলাম। আশা করি, এটি আমাদের জন্য উপকারী হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST