১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে অভিনব উপায়ে প্রতিবাদ জানাতে পারেন ভারতীয় ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক : পেহেলগামে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর ক্রিকেট মাঠে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচ ঘিরে বেশ কয়েকদিন ধরে উত্তাপ ছড়িয়েছে। এমনকি উঠেছে ম্যাচ বয়কটের দাবি। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনো আপত্তি নেই তাদের। সেই নিয়ম মেনেই আজ (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের ম্যাচ খেলতে নামছে দুই দল।

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলেও আজ মাঠে প্রতিবাদ দেখাতে পারেন ভারতীয় ক্রিকেটারেরা। বলা যায় প্রতিবাদের নতুন ধরন দেখা যেতে পারে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের কাছ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, দুবাইয়ের মাঠে খেলা চলাকালীন সময় পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না-ও পারেন ভারতীয় ক্রিকেটাররা।

আরও পড়ুনঃ   তানোরে পাট চাষে উদ্বুব্ধ করতে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

এছাড়া আজ ভারতীয় ক্রিকেটাররা জার্সিতে কালো আর্মব্যান্ড পরে নামতে পারেন। এর পাশাপাশি অন্য কোনো উপায়েও প্রতিবাদ জানাতে পারেন তারা। সূত্র আরও জানিয়েছে, যেহেতু দুবাইয়ের মাঠে খেলা, সেহেতু গ্যালারিতে দর্শকদের প্রতিবাদ খুব একটা বেশি দেখা যাবে না। এখন পর্যন্ত এশিয়া কাপের কোনও ম্যাচেই ভর্তি গ্যালারি দেখা যায়নি। ভারত-পাকিস্তান ম্যাচেও গ্যালারির একটা অংশ ফাঁকা থাকতে পারে।

ভারতীয় দলের ভেতরের ছবি যেন ফুরফুরে থাকে সেই চেষ্টা করছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি ক্রিকেটারদের বাকি কিছু না ভেবে শুধু নিজেদের খেলায় মন দিতে পরামর্শ দিয়েছেন। পেশাদার হিসাবে খেলতে বলেছেন। তবে কোথাও ক্রিকেটারদের মাথাতেও হয়তো প্রতিবাদের কথা ঘুরছে। তাই নিজেদের মতো করে প্রতিবাদ করতে পারেন তারা।

আরও পড়ুনঃ   আরইউজের সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান

ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে ক্রিকেট খেলা উচিত কি না তা নিয়ে রাজনৈতিক তর্কও শুরু হয়েছে। গত মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে গ্রুপ পর্ব ও সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি ভারত। নাম তুলে নিয়েছিল তারা। কিন্তু এশিয়া কাপে সেই ছবি দেখা যাচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST