৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পর্তুগালে বাংলাদেশিসহ শতাধিক অভিবাসীর বিক্ষোভ

অনলাইন ডেস্ক : ইউরোপের দেশ পর্তুগালের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা। দেশটির রাজধানী লিসবনে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে জড়ো হন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শতাধিক অভিবাসী।

অভিবাসীবান্ধব বলে পরিচিতি ছিল পর্তুগালের। কিন্তু এ বছরের মার্চে ক্ষমতায় আসা মধ্য-ডানপন্থী সরকার দেশটির অভিবাসন নীতি কঠোর করেছে। এ নীতির আওতায় পর্তুগালে অনিয়মিতভাবে আসা বিদেশিদের নিয়মিত হওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে।

২০০৭ সাল থেকে ইউরোপের যেকোনো দেশে বৈধ ভিসা নিয়ে আসা ব্যক্তিদের কাজের আওতায় নিয়মিত হওয়ার সুযোগ দিয়ে আসছিল লিসবন। ২০১৮ সাল থেকে অনিয়মিতভাবে আসা অভিবাসীরাও সেই সুযোগ পাচ্ছিলেন। কিন্তু এ বছরের মার্চে দেশটির ক্ষমতায় আসা নতুন সরকার দায়িত্ব নেয়ার তিন মাসের মধ্যেই এই সুযোগটি বন্ধ করে দেয়।

পর্তুগালের ইন্টিগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন এজেন্সির (আইমা) তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পর্তুগালে ইউরোপের বাইরের দেশ থেকে আসা অভিবাসীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

অভিবাসীদের বড় একটি অংশ দক্ষিণ এশীয় দেশগুলোর নাগরিক। তারা মূলত কৃষি, মাছ চাষ এবং হোটেল-রেস্তোরাঁর কাজে নিয়োজিত। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকার বিপুলসংখ্যক নাগরিক গত এক দশকে পর্তুগালে স্থায়ী হয়েছেন।

২০২৩ সালের শেষে দেশটিতে মোট অভিবাসীর সংখ্যা ছিল ১০ লাখ; যা জনসংখ্যার অন্তত ১০ শতাংশ।

পর্তুগালে অন্তত এক বছর ধরে কাজ করছেন এবং সামাজিক নিরাপত্তা খাতে অবদান রাখছিলেন, এমন অভিবাসীরা এতদিন নিয়মিত হতে পারতেন। যা মেনিফেস্টেশন অব ইন্টারেস্ট বা আগ্রহ প্রকাশ নামে পরিচিত। নতুন নীতিতে সেই বিধানটি বাদ দিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর সরকার।

আরও পড়ুনঃ   নতুন পরিচয়ে রাশমিকা মান্দানা

পার্লামেন্টে ভবনের সামনে দাঁড়িয়ে সেই বিধান ফিরিয়ে আনার দাবি জানান বিক্ষুব্ধ অভিবাসীরা। বিক্ষোভ কর্মসূচির একজন আয়োজক এবং কাসা দে ব্রাজিলের ভাইস-প্রেসিডেন্ট আনা পলা কস্তা বলেন, এরপর থেকে নিয়মিত হওয়ার আর কোনও সুযোগ থাকলো না অভিবাসীদের।

এমনকি রাষ্ট্রীয় সেবা পেতেও অভিবাসীদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান এই নারী অভিবাসী। পর্তুগালের মোট অভিবাসীদের ৩০ শতাংশ ব্রাজিলের নাগরিক জানিয়ে তিনি আরও বলেন, বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিট পেতে কোনও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না।

সরকারের প্ররোচনায় পর্তুগালে ক্রমশ অভিবাসনবিরোধী মনোভাব তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই নারী বলেন, ডানপন্থীরা বিদেশিদের প্রতি বিদ্বেষমূলক এবং বর্ণবাদী বক্তব্য প্রচার করছে বলেই এমন অবস্থা তৈরি হয়েছে।

বিক্ষোভে যোগ দিয়েছেন অ্যাঙ্গোলা থেকে আসা এক নারী অভিবাসী। নিজের নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা ইএফইকে তিনি বলেন, অভিবাসীরাও মানুষ। আমরা এখানে কাজ করতে এসেছি, ঘুমাতে নয়। আমরা আমাদের পরিবারকে ছেড়ে এসেছি।

আরও অনেকের মতো ওই নারীর হাতেও একটি ফেস্টুন ছিল। সেখানে লেখা ছিল, দাসপ্রথার মতোই সংগ্রাম করছে অভিবাসী নারীরা। ১৫ বছর আগে পর্তুগালে এসেছিলেন তিনি। মেনিফেস্টেশন অব ইন্টারেস্ট বা আগ্রহ প্রকাশের মাধ্যমে দেশটিতে নিয়মিত হয়েছেন তিনি। কিন্তু অপরের জন্য লড়াই করবেন বলেই যোগ দিয়েছেন বিক্ষোভ সমাবেশে।

আরও পড়ুনঃ   দুই ‍মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

ইক্যুয়াল রাইটস বা সমান অধিকারের দাবিতে হ্যান্ডমাইক হাতে স্লোগান দিচ্ছিলেন। আর তার সাথে সুর মিলিয়ে বিক্ষোভকারীরা বলেন, ডকুমেন্টস ফর অল বা সবার জন্য নথি।

ওইদিন রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অ্যান্টেনা ওয়ানের সঙ্গে কথা বলেছেন পর্তুগালের স্টেট ফর প্রেসিডেন্সির সচিব রুই আর্মিন্দো ফ্রেইটাস। তিনি বলেন, অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণে মেনিফেস্টেশন অব ইন্টারেস্ট বা আগ্রহ প্রকাশের মতো বিষয়টি আর ফিরিয়ে আনা হবে না। এটি এমন একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে অনিয়মিত পথে আসা সব মানুষের প্রতি অসম্মান করা হয়।

বিক্ষোভ কর্মসূচির আয়োজক ও ইমিগ্র্যান্ট সলিডারিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তিমোতেও মাসেদো ইএফইকে বলেন, নতুন নতুন এসব পদক্ষেপই মানুষকে মাফিয়াদের দিকে ঠেলে দেয় এবং মানবপাচারকে উসকে দেয়। এমন পদক্ষেপই আসলে সত্যিকারের অসম্মান।

• বিক্ষোভে বাংলাদেশিরা, দূতাবাস খোলার দাবি
কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরাও। ভিসা, পারিবারিক পুনর্মিলনসহ দূতাবাস কেন্দ্রিক অন্যান্য কাজগুলোকে সহজতর করার লক্ষ্যে বাংলাদেশে একটি পর্তুগিজ দূতাবাস খোলার দাবি জানিয়েছেন তারা।

ছয় বছর আগে পর্তুগালে আসা বাংলাদেশি অভিবাসী মুনায়েম আহমেদ বলেন, বাংলাদেশে আমাদের একটি পর্তুগিজ দূতাবাস প্রয়োজন। কারণ আমরা আমাদের পরিবারকে আনতে পারি না। এমন পরিস্থিতিতে আমাদের দূতাবাস সম্পর্কিত কাজ করতে ভারতে যেতে হয়।

লিসবনে থাকা বাংলাদেশিদের তথ্য অনুযায়ী, পর্তুগালে অন্তত ৫০ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। ইনফোমাইগ্রেন্টস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST