২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পবিত্র ভূমি সৌদিতে বাড়ি কিনতে পারবেন যেভাবে, যত লাগতে পারে

অনলাইন ডেস্ক : বিদেশিদের বাড়ি বা প্রোপার্টি কেনার সুযোগ দিয়ে আইন পরিবর্তন করেছে সৌদি আরব। যা চলতি জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। যারা সৌদি আরবে আছেন তাদের পাশাপাশি সৌদির বাইরে থাকা বিদেশিরাও বাড়ি কিনতে পারবেন।

তবে দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় কোনো বিদেশিকে বাড়ি বা জায়গা কেনার সুযোগ দেওয়া হবে না। সৌদির বাইরে থেকে যেসব বিদেশি বাড়ি কিনতে চান তাদের সেটি কিনতে হবে সৌদির সরকারের নির্দিষ্ট করে দেওয়া অঞ্চলে (রিয়াদ ও জেদ্দা)। এর বাইরে কেনার সুযোগ নেই। আগামী মার্চ মাসের মধ্যে ওই নির্দিষ্ট অঞ্চলের মানচিত্র প্রকাশ করবে দেশটির সরকার।

আরও পড়ুনঃ   আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই : ডা. শফিকুর রহমান

বাড়ি কিনতে কি করতে হবে?
যারা বর্তমানে সৌদিতে আছেন, তারা সরাসরি তাদের ইকামা নম্বর দিয়ে পোর্টালে আবেদন করতে পারবেন। তারা নির্ধারিত এলাকার বাইরে নিজের থাকার জন্য একটি বাড়ি কেনার অনুমতি পাবেন।

যারা সৌদিতে থাকেন না (যেমন বাংলাদেশ থেকে কেউ কিনতে চাইলে), তাদের প্রথমে সৌদি দূতাবাস থেকে একটি ডিজিটাল আইডি নিতে হবে, এরপর আবেদন করতে হবে।

যেকোনো সম্পত্তি কেনা বা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ ৫% পর্যন্ত ‘রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন ট্যাক্স’ দিতে হবে।

আরও পড়ুনঃ   ডেনমার্কের প্রধানমন্ত্রীকে ফোন করে ‘হুমকি’ দিয়েছেন ট্রাম্প

ভুল তথ্য দিয়ে বা বেনামে প্রোপার্টি কিনলে ১ কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার কঠোর বিধান রাখা হয়েছে।

কত টাকা লাগবে বাড়ি কিনতে?
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান স্যান্ডস অব ওয়েলথ এবং ইমিতিলাক গ্লোবালের তথ্য অনুযায়ী, সৌদির রিয়াদ ও জেদ্দায় এক রুমের একটি বাড়ি কিনতে প্রায় ১ কোটি টাকা, ২ থেকে ৩ রুমের ফ্ল্যাট কিনতে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা এবং বিলাসবহুল বা বড় ফ্ল্যাট কিনতে ৩ কোটি ২৫ লাখ টাকার মতো লাগবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST