৯ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসলে নেমে ফরহাদ হোসেন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার গোদাগাড়ী থানার সামনে এ ঘটনা ঘটে। ফরহাদ হোসেন গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার মনিরুল ইসলাম বাবুর ছেলে। সে গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ফরহাদ দুপুরে গোসল করতে পদ্মা নদীতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেন। এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, ফরহাদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তার স্বজনদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST