১৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

নেসকোর নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী শীর্ষ সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত এই চিঠিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বর্তমান চেয়ারম্যান ও কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদের পরিবর্তে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে দায়িত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই চিঠি জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   ৩ হাজার টাকার জন্য চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু

নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সন্তান। তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর বড় ভাই প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীফ উদ্দীন এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন সংবাদমাধ্যমকে জানান, খুব দ্রুত সময়ের মধ্যে নেসকোর পুরো পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে। সেখানে নতুন ও যোগ্য সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। এই পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করবেন। উত্তরাঞ্চলের বিদ্যুৎ সেবার মান বাড়াতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST